গুহ্যলীলা বিদ্যমান । তাও তাঁর বলের সম্মুখে আবেগরা নিজেদেরকে অসহায় বোধ করলে, তাঁদের মহারাজ অহংকে আবাহন করলেন। মহাবলশালী অহং-এর সম্মুখে দুর্বল হয়ে যাওয়া অখপ্তকে নিতান্তই অসহায় দেখালো । তিন চার আঘাতেই অখপ্তকে মৃছিত প্রায় করে দিলে, অখণ্ড কনোক্রমে সেখান থেকে পলায়ন করলেন, এবং কি ভাবে বোধি ও হুতাশনকে এঁদের গ্রাস থেকে মুক্ত করা যায়, তাই চিন্তা করতে থাকলেন । ফলমুল আহার করতে থাকলেন তিনি, এবং অবশেষে কিছু সামর্থ্য একত্রিত করে, তিনি পুনরায় অহংএর তাঁবুর দিকে অগ্রসর হলেন ভূতদ্বয়কে উদ্ধার করতে । গুহা উদয় | কিন্তু অখপ্ডের এই প্রত্যাবর্তনের সময়কাল প্রায় তিনদিবস ব্যাপী হয়। আর ততক্ষণ, নিজের জ্যেষ্ঠাকে মাতা সরান্বী সেই অসুরদের কবলে রাখতে পারবেন না, বিশেষ করে যেখানে তিনি জানেন যে তাঁর ভগিনীকে অপহরণ করার উদ্দেশ্যই হলো তাঁর সম্ভোগ করা । তাই তিনি উগ্রচণ্তী হয়ে যাত্রা করলেন অহংএর তাঁবুতে । ইনার কথা আবর্ত জানতেন, আর তাই তাঁর ভ্রাতা ও সকলকে সতর্কও করেছিলেন সর্বাম্বার বিষয়ে। তিনি বলেন, “ভ্রাতারা, এই দেবী মানসীর আরো একটি ভগিনী আছে, আর তিনি অপার সৌন্দর্যের অধিকারী । তবে তাঁর সৌন্দর্যকে দেখে কামনা জাগেনা । জাগে সন্ত্রম ৷ কিন্ত তার থেকেও বড় কথা এই যে, তাঁর মায়াতেই এঁরা সকলে আবদ্ধ । তিনি এঁদের সকলের নয়নের মণি । তাঁর কিছু অসম্ভব শক্তি আছে কিনা, আমি জানিনা!” অহং চুপ করে থেকে বললেন, “তিনি ব্রিদেবীর কনো এক দেবী নন তো? যদি তেমন হন, তাহলে তাঁর থেকে আমাদেরকে সাবধান হতে হবে”। ৫৮
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।