কৃতান্ত উপরান্তে যখন তিনি স্নানে যান, তখন তাঁর স্বেদপরিপূর্ণ বালুকান্যায় দেহের উপর চন্দ্রের আলোকস্থাপিত হলে, তাঁর যেই সুন্দররূপ হয়, তাকে অহংপুত্ররা নিত্য দর্শন করতেন, এবং নিজেদের বীর্যপাত করতেন। সেই বীর্য ধারণ করতেন ব্রন্মসনাতনের হৃদদেশের তরুরাজিরা, এবং তাঁরা তা গ্রহণ করে পরিপুষ্ট হতে শুরু করেন। অন্যদিকে, দেবী মানসীর সেই তনুরূপ দর্শন করে উত্তপ্ত হতে হতে, একসময়ে ব্রিঅহংপুত্রের কামনা সমস্ত সীমা অতিক্রম করে গেলে, রাত্রে নদীতে ন্নান করতে যাওয়া দেবী মানসীকে তাঁরা অপহরণ করেন এবং তাঁর মুখবন্ধ করে, নিজেদের অস্থায়ী তাঁবু যেখানে অহং ও আবেগরা আছেন, সেখানে নিয়ে যান। সেই পথেই তাঁরা দেবী দখিনাকেও দেখেন, এবং তাঁকেও সম্ভোগের ইচ্ছা রাখলে, তাঁরও হনন করেন। এমন অবস্থায় যখন এই দুইন্ত্রীকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন আবর্তরা, তখন বোধি ও হুতাশন তাঁদেরকে দেখতে পান। নিজনিজ স্ত্রীদের অপহরণ করে নিয়ে যাচ্ছেন, এমন দেখে তাঁরা সম্পূর্ণ বলদ্বারা আক্রমণ করেন ব্রিঅহংপুত্রদেরকে, কিন্তু উপপতিদের প্রকাণ্ড বলের সামনে তাঁরা যেন অসহায় বোধ করেন । অবশেষে, তাঁরা ভূপতিত হলে, আবর্ত বললেন, “এঁদেরকে বন্দি করো । ... এঁরা নিশ্চয়ই এঁদের স্বামী, কিন্তু তার থেকেও বড় কথা এই যে, এঁরা বলশালী। আমাদের মাতারা বহুদিন ধরে বলে আসছেন যে, তাঁরা আমার পিতার বীর্যতে সন্তষ্ট নন, তাঁরা অতি বলশালী পুরুষের ওরস গ্রহণ করতে আগ্রহী । এই দুই পুরুষকে আমাদের মাতাদের কাছে তাঁদের জন্য উপহারস্বরূপ নিয়ে যাবো”। সেই কথাতে আবেগরা যখন বোধি ও হুতাশনকে মৃছ্িতি অবস্থায় অপহরণ করে নিয়ে যেতে আগ্রহী হন, তখন আলোকদর্শন করে করে অখণ্ড এঁদের সম্মুখে এসে উপস্থিত হন। একনজরে সংজ্ঞাচ্যুত বোধি ও হুতাশনকে দর্শন করেই, দুর্বলদেহধারি অখণ্ড তাঁদেরকে বরুণদেব ও অগ্নিদেব রূপে সনাক্ত করে নেন। তাই তিনি আবেগদের থেকে তাঁদেরকে ছাড়িয়ে নিতে উদ্যত হন। দুর্বল হয়ে গেছেন তিনি, আর মানবিয় দেহে থাকার কারণে, মানবিয় অপগুণও তাঁর মধ্যে ৫৭
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।