Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

গুহ্যলীলা নারায়ণ গম্ভীর হয়ে বললেন, “সমস্যা অত্যন্ত গম্ভীর বোধ হচ্ছে মহাদেব । চলুন, আমরা তিনজন ব্রন্মসনাতনের হৃদয়ে প্রবেশ করি আর বরুণদেবকে উদ্ধার করে আনি । আমি নিশ্চিত, সেখানে প্রবেশের পরে, বরুণদেবের কনো বিপদ হয়েছে, আর যেমন আমরা সেখানে নিজেদের দৃষ্টি রাখতে পারছিনা, তেমন ভাবেই বরুণদেব আমাদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারছেন না!” ব্রন্মদেব চিন্তিত হয়ে বললেন, “কিন্ত এমন কি জাদু জানে অই আহাম্মক ব্রন্মসনাতন! ... এমন তো কনো জাদুই সম্ভব নয়, যা আমাদের ধারণার অতীত! আমাদেরকে ধারণ করেই তো সমস্ত জাদুশক্তির আবির্ভাব! তাহলে, এ কি শক্তি, যার হদিশই আমরা পাচ্ছিনা! ... না! নারায়ণ ঠিক বলছেন, মহাদেব, আমাদেরকে সেখানে যেতে হবে । হতে পারে সেই শক্তি এখন নবীন অবস্থায় অবস্থান করছে, আর তাকে আমরা শীঘ্রই বিনষ্ট করতে সক্ষম হবো । আর এমনও হতে পারে যে, কিছুকাল অপেক্ষা করলে, সেই শক্তি আমাদের সম্মুখে এক মহাদানবের রূপ ধরে অবস্থান করবে। ব্রিদেবীও নেই, তাই আদিশক্তি বা অষ্টলক্ষ্মী যে আমাদের উদ্ধার করবেন, বা মহাশ্বেতা যে আমাদেরকে উদ্ধারের মার্গ বলে দেবেন, তাও সম্ভব হবেনা । তাই আমাদেরকে শীঘ্রই সেই শক্তিকে প্রত্যক্ষ করে, তার নাশ করতে হবে”। করি, আর সেই অশুভ শক্তির নাশ করে আসি”। নারায়ণ এবার দেবী কল্পনার উদ্দেশ্যে বললেন, “আমরা যতক্ষণ না ফিরে আসি, দেবী কল্পনা, আপনি অস্থির হবেন না। ... আর যদি দেখেন যে সুদীর্ঘকাল হয়ে গেছে, তবুও আমরা ফিরিনি, তবে আপনারাও অত্যন্ত সতর্ক হয়ে যাবেন”। এতবলে, ব্রিদেব একত্রে ব্রন্মসনাতনের হৃদয়দেশে যাত্রা করলেন । ... হৃদয় দেশে প্রবেশ করা মাত্র, গহন বনে প্রবেশ করে গেলেন যেন ব্রিদেব। তাঁদের নিজেদের জ্যোতিই কেবল সেই স্থানের একমাত্র আলোক । আর তাই দেখে ব্রহ্ষদেব বললেন, “এহেন ঘন বন তো দারুকার বনও ছিলনা মহাদেব! ... আপনি কখনো এর আগে এমন গহন বন দেখেছেন!” ৫২

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।