Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত গেছিলেন, তাই না! ... মাতার চিন্তা করে করে, ব্রন্মসনাতনের হৃদয় শক্তিশালী হয়ে গেছে। তাই দেখগে যাও, সেখানেই হয়তো বরুণদেব এখনও রয়েছেন । হয়তো নিজের গাপ্তিব ধারণ করে, মহাবিক্রমে এখনো তিনি যুদ্ধে রত”। দেবী চিন্তা বললেন, “না প্রভু! আমরা সেখানে সর্পের রূপ ধরে প্রবেশ করেছিলাম, কারণ অন্য কনো বেশে সেখানে প্রবেশই করতে পারছিলাম না । কিন্তু সেখানে কনো যুদ্ধ হচ্ছে না। সেখানে কিছুজন মহানন্দে নিবাস করছে; দুটি মানবমানবি সদাসঙ্গমে লিপ্ত , দুটি মানবমানবি সদা সন্তানসুখে তৃপ্ত, আর একটি পরমাসুন্দরী স্ত্রী, সর্বদা এঁদের সকলকে আনন্দে মজিয়ে রেখেছেন । ... কনো যুদ্ধ নেই সেখানে, আর না দেখা পেলাম বরুণদেব, ইন্দ্রদেব, পবনদেব বা অগ্নিদেবের! ... আমরা সমস্ত কিছু দেখে যখন কনো কিছু নিরীক্ষণ করতে পারলাম না, তখনই আপনাদের দ্বারস্থ হয়েছি”। মহাদেব বললেন, “এই সম্পূর্ণ ব্ন্ষাণ্ডে, এমন কনো কাল হতে পারেনা, যা আমাদের দৃষ্টির বাইরে স্থিত, এমন কনো স্থান হতে পারেনা, যা আমাদের গমনের অতীত, আর এমন কনো পাত্র থাকতে পারেনা, যা আমাদের নিয়ন্ত্রণের থেকে মুক্ত। দাঁড়াও, আমি ব্রিকাল দর্শন করে বলে দিচ্ছি বরূণদেব কি কি করলেন আর এখন কোথায় আছেন, আর কি করছেন”। ... থাকলেন। বিস্তর সময় ধরে তিনি বারংবার দেখেন, অথচ কিছুই নিরীক্ষণ না করতে পেরে, তিনি নিজের নেত্রযুগল উন্মুক্ত করলেন, আর উচাটন হয়ে বললেন, “নারায়ণ, এ কি করে সম্ভব! ... বরুণদেব ব্রক্মসনাতনের হৃদয়ে প্রবেশ তো করলেন, কিন্তু সেখান থেকে নির্গত হলেন না! ... আর আমার ব্রিকালদর্শন ব্রন্মসনাতনের হৃদয়ে প্রবেশই করতে পারলো না! ... তাই পরবততীতে কি হলো, কিছু দেখতেই পেলাম না!” ৫১

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।