গুহ্যলীলা একাতুত্রি ব্রিদেবের সম্মুখে সমস্ত আবেগদের একত্রিত ভাবে উপস্থিত করে, সমস্ত অসুরলোকের অধীশ্বরী, তাঁদের মহারানী, দেবী কল্পনা বললেন, “প্রভু, এ আমাদের সাথে কেমন অবিচার হচ্ছে! ... আপনারা এবার স্বয়ং হস্তক্ষেপ করুন, নাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের অতিতে চলে যাবে”। নারায়ণ মৃদু হেসে বললেন, “কি হয়েছে, সেটা তো বলো কল্পনা! ... তোমাকে এতটা ব্যকুল কেন দেখাচ্ছে!” দেবী কল্পনা রুদ্বশ্বাসে বললেন, “প্রভু, আপনারা বচন দিয়েছিলেন যে সমস্ত ভূতদের সাথে আমার আবেগসম্তানগণ সদা যুক্ত থাকবে, কিন্তু সেই ভূতদেরই আজ সন্ধান মিলছে না! ... উঠেছে, যে সমস্ত আবেগশুন্য হয়ে বিরাজমান! প্রস্ত এমন যদি চলতে থাকে, তাহলে চিন্তা কেবল আমাদের নয়, আপনাদের জন্যও তা অতিকায় চিন্তার বিষয় হয়ে যাবে! ভুলে যাবেন না প্রভু, আমাদের প্রভাবেই আপনারা সমস্ত জীবের কাছে অধীম্বর। তাই আমরা যদি কারুর উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে অক্ষম হই, তাহলে আপনারাও তাঁর উপর নিয়ন্ত্রণ স্থাপনে অক্ষম হয়ে যাবেন, আর সেই ক্ষেত্রে, আপনারা আর ভগবানের পদমরযাঁদায় স্থাপিত থাকবেন না । আপনারা ভগবানের আসনে স্থাপিত কারণ আপনারা পঞ্চভূতদের নিজেদের বশে রাখেন। যদি আপনাদের অধিকার থেকে পঞ্চভূতকে কেউ অপসরণ করে নেয়, তাহলে আপনারা কি করে আর ভগবান থাকবেন প্রভু! ... তাই কৃপা করে, আমাদের হিতের করুন, এবং তাঁদের মাধ্যমে এই অবাধ্য মানব ব্রন্মসনাতনকে আমাদের বশে আনতে সাহায্য করুন”।
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।