কৃতান্ত মায়ামত্ত হয়ে গেলেন, এবং দেবী সবাম্বীকে লাভ করে সকলে ধন্য হয়ে গেছেন, এমন মনোভাব নিয়ে একত্রে নিবাস করতে শুরু করলেন। দেবী মানসী একদিকে যেমন পিতামাতা রূপে অগ্নি ও পবনের প্রেম লাভ করতে থাকলেন, তেমনই তাঁর প্রাণনাথ, বোধির দেহগন্ধে সদাউন্মত্ত রইলেন। কিন্তু এই সমস্ত কিছুর থেকেও অধিক আকর্ষণীয় তাঁর কাছে হতে থাকলো, তাঁর এঁকান্তিক ভাবে প্রিয়, তাঁর ভগিনী সবাম্বার সঙ্গ। তিনি সকলের আদরের সর্বা। বোধিরও আদরের ভগিনী তিনি; মানসীর যেন প্রাণই তিনি; আর দখিনা হুতাশনের নয়নের মণি তিনি । তাঁর মধুর কণ্ঠধ্বনি, তাঁর অপরিসীম স্বাভাবিকভাবেই মার্জিত চালচলন, এবং তাঁর সরল শিশুর ন্যায় আচরণ, সমস্ত কিছুই যেন তাঁর পরমাত্ীয় দিব্যভাব আর সেই দিব্যভাব যেন সকলকে মুখরিত করে রাখতে থাকলো । আর সেই সঙ্গে সঙ্গে, যতই দিনযাপন হতে থাকলো, আর মানসী বোধি একে অপরে আসক্ত হতে শুরু করলো, এবং দখিনা হুতাশন, তাঁর দুই কন্যায় মোহগ্রস্ত হয়ে উঠলো, তত তাঁরা ভুলেই গেলেন যে সবন্ধী ব্রক্ষসনাতনের হদয়; তাঁদের কাছে সর্বাম্বা তাঁদের সর্বাধিক প্রিয়জন; তাঁদের সর্বহ্বকিছু হয়ে উঠলো সর্বান্া, তাঁদের সর্বা। আর অন্যদিকে, চারভুতের যে এই পরিণতি হয়েছে, তা সকলের কাছেই রইল অজানা । যেখানে স্বয়ং নিয়তি নিজহস্তে কিছু কাজ সম্পন্ন করছেন, সেখানে সেই কাজের সংবাদ কার কাছেই বা থাকতে পারে! স্বয়ং ব্রিদেবও ভূতদের এই পরিণতি সম্বন্ধে অঅবগতই রইলেন, আর কল্পনা, ইচ্ছা, চিন্তা, অহং সহ সকল আবেগ ও তাঁদের সন্তানরাও এই ভূতদের পরিণাম সম্বন্ধে অজ্ঞাতই রইলেন। কিন্তু এই অজ্ঞাত থাকা, তাঁদের স্মৃতিপট থেকে মুছে যায়নি । বরং তাঁদের সম্পূর্ণ ভাবে স্মরণ আছে যে, বরুণদেব ব্রন্মসনাতনের হৃদয়কে আক্রমণ করতে গেছিলেন, কিন্ত আর ফেরেননি সেখান থেকে। সেই স্মৃতিকে নিয়েই সমস্ত অসুরকুল, অর্থাৎ অহং, তাঁর স্ত্রীরা এবং আবেগরা উপস্থিত হলেন ব্রিদেবের নিকটে । ৪৯
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।