Kritanta - The Secret of Life
/ ٤٨١
📝 نص 📖 PDF

না | সমাজ মানুক বা না মানুক, সকল সাধক জানেন যে, তাঁরা সকলেই অহংকারের পত্বী হয়ে ঘরসংসার করছেন । তাঁরা খুব ভালো করে জানেন যে, এই সংসারে উনি পত্বী কম হন, দাসী অধিক হন। আর এই দাসত্ব যখন তাঁর কাছে অসহনীয় হয়ে ওঠে, তখনই সে সাধনা করতে উদ্যত হয়। সেই সাধনা করা ব্যক্তির সামনে দুটিই মাত্র বিকল্প রয়েছে এইজগতে, তন্ত্র আর বৌদ্ধ সাধন ধারা। এঁদের মধ্যে বৌদ্ধ সাধনধারা লঘু হতে হতে, প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছেন । আর তন্ত্র, যার সূত্রপাত হয়েছে এই বঙ্গদেশে, মহর্ষি মার্কপ্ডের হাত ধরে, তা অত্যন্ত জটিল ও কঠিন একটি সাধনধারা । এই তন্ত্রধারা অনুসারে যারা প্রকৃত সাধক, তাঁদের সাধনধারা এমনই হয় যে, তানর জনমধ্যে, সমাজমধ্যে বা সংসারে স্থাপিত হতেই পারেন না, উপরন্তু তাঁদেরকে সমাজ থেকে বহুদূরে, গহন অরণ্যে স্থাপিত হয়ে নিজেদের সাধন করতে হয়। এঁরা নিজেদের কঠিন পল্থাদ্বারা অহংকে আবাহন করে, তাঁকে ভক্ষণ করে, ধূমাবতী হয়ে, সেই অহংকে শিষ্যরূপে স্থাপিত রেখে, অবশেষে তাঁকে সমর্পিত করে শবরূপে স্থাপিত করে, চেতনাকে কালিকা বেশে তাঁর হদমধ্যে স্থাপন করে তন্ত্রসিদ্ধ হন। তবে এই সমস্ত করার কালে তাঁদের ধারা এমনই হয়ে যায় যে তাঁরা আর কনোদিনই সাধারণ সমাজে প্রত্যাবর্তন করতে পারেন না, উপরন্ত সেই গহন অরণ্যে স্থাপিত হয়েই এই মহাতন্ত্ শিক্ষাদ্ধারা আগত মুষ্টিমেয় শিষ্যদের শিক্ষিত করতে থাকেন৷ তাই এই মতধারা অত্যন্ত নিশ্চিতভাবে মোক্ষমুখী হলেও, অনেক সাধক, সাধনার ইচ্ছা রাখলেও সেই ধারাপাতে চলতে পারেন না, কুষ্ঠিত হন, বা ভীত হন।

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.