গুহ্যলীলা যথার্থ আর সেই কারণেই তো মাতা হলেন মহামায়া! ... যেখানে তিনি, সেখানে সমস্তই যথার্থ, মায়া হলেও, মাতার সাখ্যাতে তাকে মায়া বলে কি করে মনে হতে পারে!... তিনি তো নিরাকারা, কিন্তু যখন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তাঁর সম্মুখে সাকার বেশে অবতীর্ণ হন, তখন ভক্তের কোথায় স্মরণ থাকে যে, এই যে সাকার রূপ, তা মায়া! তেমনই দেবী দখিনা ও তাঁর স্বামী, হুতাশন সম্পূর্ণ ভাবে ভুলে গেলেন যে, তাঁরা না তো বিবাহ করেছেন, আর না কনো সন্তানের জন্ম দিয়েছেন। উপরন্তু এমন সবাঙ্গসুন্দরী কন্যার পিতামাতা হবার জন্য গর্ব অনুভব করতে থাকলেন, আর মনে মনেই ধারণা করতে থাকলেন, আমাদের জ্যেষ্ঠ কন্যাও না কতই সুন্দরী হবে! দেবী সব্বান্বী, এবার দেবী দখিনার সম্মুখে এসে, তাঁর হাত ধরে, শিশুর মত আবর্তন করতে থাকলেন, আর বললেন, “জানো মা! আজ তোমাদের জ্যেষ্ঠ কন্যা প্রণয়ে যুক্তা হয়েছেন! ... তিনি তাঁর প্রণয়সঙ্গীকে নিয়ে এলেন বলে! ... তাঁরা একে অপরকে পরিণয় করতে চান, সন্তানের জন্ম দিতে চান, এবং সন্তানের লালনপালন করতে চান! ... মা, তুমি দিদিমা হতে চলেছ! ... তোমার নাতিনাতনি হতে চলেছে!” দেবী দখিনা যেন স্বেচ্ছায় সমস্ত কিছু ভুলতে চাইলেন যে, তিনি স্ত্রী নন, তিনি মাতা নন, তিনি বিবাহিতা নন। যেন সমস্ত কিছু ভুলে গিয়ে, এই সবঙ্গিসুন্দরী কন্যা, যার পরিচয় তিনি এটুকুই জানেন যে ব্রন্ষসনাতনের হৃদয় সে, তাঁকে নিয়ে উলমালা থাকতে চাইলেন । হুতাশনেরও একই ভাব। এরই মধ্যে যখন কামনায় ও প্রণয়সুখে আপ্লুত দেবী মানসী বোধিকে নিয়ে উপস্থিত হলেন সেই স্থানে, তখন যেন সুখী পরিবার নিয়ে উলমালা হয়ে গেলেন হুতাশন ও দখিনা । বোধি যে আসলে ব্রন্মসনাতনের বুদ্ধি এবং মানসী যে তাঁরই মন, অর্থাৎ বরুণদেব ও ইন্দ্র, তা তাঁরা জানলেনও না, আর জানার প্রয়াসও করলেন না। তাঁদের কাছে মানসী এখন কেবলই তাঁদের কন্যা, এবং বোধি তাঁদের জামাতা, ও তাঁরা তাঁদেরকে দাদুদিদিমা হবার সুখ প্রদান করতে চলেছেন। ৪৮
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।