গুহ্যলীলা সেই দেখে দেবী সবন্বী মায়াবী স্বরে বললেন, “থাক থাক, হয়েছে । আমিও নাবালিকা নই। ভালোই বুঝি তোমাদের পারস্পরিক রসায়ন । ... এবার চলো দিদি! ... একবার মা আর বাবার কাছে গিয়ে তোমাদের প্রণয়ের সংবাদ দেবেনা! ... তোমাদের নেত্রের ভাষা তো স্পষ্ট বলছে, তোমরা কেবলই ক্ষণিকের জন্য তৃপ্ত হয়েছ, আগামীদিনে তোমরা সেই তৃপ্তিকে সবক্মিক করে নিতে সার্বিক ভাবে আগ্রহী । তা, তোমরা কি কেবলই সঙ্গমে তৃপ্ত, নাকি সঙ্গমের ফল যা লাভ হবে, তাকেও দুইজন একাত্ম ভাবেই লালন ও পালনে রুচি রাখো!” ফলকেই গ্রহণ না করি, তাহলে যে আমাদের মিলনই অপরিপূর্ণ থেকে যাবে ভগিনী! ... সেই ফলকে আমরা দুইজন মিলে লালন ও পালন করলে, তবেই না তাঁরা আমাদের নেত্রে আমাদের একে অপরের প্রতি শ্রীতিকে দেখে, শ্রীতিপরায়ণ হবে, তাই না!” দেবী সবম্া শিশুর ন্যায় হাস্য প্রদান করে বললেন, “তাহলে তো সেই কথা আমাদের পিতামাতার সম্মুখেও বলতে হয় ভ্রাতা! ... তা নাহলে, তোমরা যে আর পুনঃপ্রণয়ের সুযোগ লাভই করবেনা! ... তা চলো, আমাদের পিতামাতার কাছে এসো!” দেবী মানসী এই কথাতে একটু চমকেই গেলেন, এই ভেবে যে তাঁর পিতামাতা কে! তিনি তো তাঁদেরকে চেনেনই না! তবে বোধির সেই বোধ নেই। তাই অবিচল থেকেই দেবী সর্বাম্বার পশ্চাতে দেবী মানসীকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলেন। দেবী সবা্থী তাঁদের উদ্দেশ্যে বললেন, “এসো তোমরা, আমি বরং ততক্ষণে পিতামাতাকে গিয়ে তোমাদের প্রণয়বার্তা প্রদান করি । ... আর হ্যাঁ, এই ভাবে তোমরা এসো না! নিজেদের অঙ্গের স্বেদকে সম্পূর্ণ ভাবে মুছে এসো । স্মরণ রেখো, তাঁদের প্রণয়ের ফল আমরা, তাই তোমাদের এই অবস্থায় দেখলে, তাঁরা সহজেই বুঝে যাবেন যে তোমাদের প্রণয়পর্ব তাঁদের অজ্ঞাতেই শুভারম্ভ হয়ে গেছে!” এই কথা বলে সলাজে হাস্যপ্রদান করে, দেবী সর্বান্বা শিশুর চালে ছুটে অরণ্যের বাইরে চলে এলেন। ৪৬
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।