গুহ্যলীলা যতই কালদর্শী হও, নিয়তিকে জানা তাও সম্ভব হয়না । নিয়তি যে মহাবলবান, আর তার কাছে যে কালজ্ঞাতাও নিতান্তই শিশুসম। এই সত্যের ত্রিকালদর্শী ব্রিদেব বহুবার সম্মুখীন হলেও, সম্পূর্ণ রূপে তা বোঝেন নি, কারণ মাতা সর্বদা ব্রিদেবী রূপেই বিরাজ করতেন, এর পূর্বে কখনই তাঁর স্বরূপ, নিয়তিবেশে বিরাজ করেন নি। কিন্তু এই প্রথম যখন তিনি সম্পূর্ণ নিয়তির অবতার ধারণ করেছেন, তা কি সামান্য কীর্তি করার জন্য! এই লীলা যে তিনি শুরুই করেছেন, এক মহামার্গ স্থাপনের উদ্দেশ্যে । এই অবতার দেহ মানবযোনিকে অক্ষত রাখার । যদি তাতেও মানবযোনির মধ্যে মোক্ষচেতনা না আসে, তবে নিশ্চিত ভাবেই তিনি স্বয়ং মানবযোনির বিনাশ-অনুষ্ঠানের সমারোহ করবেন। তাই সেই কীর্তি কি সামান্য হতে পারে! ... ব্রন্মসনাতন মাতার অবতার, মাতা তাঁর হৃদয়ে সম্পূর্ণ নিয়তিবেশে আবির্ভৃতা । এতক্ষণ তিনি কেবলই ব্রহ্মসনাতনকে তাঁর লীলা সঞ্চালিত করার জন্য প্রস্তুত করছিলেন । এবার তাঁর লীলা করার পালা, আর সেই লীলা করার জন্যই ব্রন্মসনাতনকে তাঁর সত্বগুণী রূপের সম্মুখ থেকে অপসারণ করা আবশ্যক ছিল, না হলে যে তিনি ব্রন্মসনাতনের অন্তরে সম্পূর্ণ স্থানই গ্রহণ করতে পারছিলেন না! ব্রহ্ষসনাতন যে সেখানে অবস্থান করলে সর্বক্ষণ তাঁর সেই রূপ নিয়েই আসক্ত, চিন্তিত, এবং কল্পনায় মত্ত থাকেন; কিন্তু তা হলে তিনি তাঁর সম্পূর্ণ হদয়কে নিজের চরণতল করে, কি করে নিজের লীলা সম্পন্ন করবেন। থেকে মুক্ত করে, কিন্তু তা যে মাতারই লীলা! কারণ মাতার ইচ্ছা ব্যতীত যে একটি গাছের পাতাও আন্দোলিত হয় না! ... আগেও যখন ব্রন্ষসনাতনকে ব্রিদেবীর রূপে চিন্তিত করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ব্রিদেব, তাও যে মাতারই লীলা ছিল, কারণ মাতা যে একত্রিত রূপ ধারণ করে ব্রন্মসনাতনের হৃদয়ে অবস্থান করবেন এবং লীলা করবেন। ... তাই ব্রিদেব অজান্তে মাতারই লীলায় অংশগ্রহণ করতে থাকলেন, আর ভাবতে থাকলেন তাঁরা সফল হচ্ছেন,
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।