Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত বিষুণ বললেন, “চিন্তা করবেন না দেবীরা”। এত বলে বরুণদেবকে স্মরণ করলেন নারায়ণ । বরুণদেব সেখানে উপস্থিত হলে, তিনি এই বালকের ব্যাপারে বিবৃতি চাইলেন। উত্তরে বরুণদেব বললেন, “এ এক অদ্ভুত বালক প্রত । এই বালক যে কিছু বিচার করতেই চায়না! কেবলই মাতার রূপ দেখে, মাতাতেই মজে থাকে আর সে সংকল্প নিয়েছে যে সমস্ত ইচ্ছা ও চিন্তা ত্যাগ করবে সে, যাতে মাতা তাঁর কাছে উপস্থিত হয়ে নিজের মনের কথা বলতে পারেন”। মহাদেব সমস্ত কথা শুনে বললেন, “এক কাজ করো বরুণদেব । ওর বুদ্ধিকে মাতার ব্রিরূপ দর্শন করাও । ব্রিদেবীর রূপ দর্শন করে, তাকে বিচার করতে বাধ্য করো যে, এই তিনরূপের মধ্যে কাকে সে চায় যে তাঁর কাছে এসে মনের কথা বলবে । একবার সেই বিচার করতে শুরু করলে, তার মধ্যে দেবী চিন্তা, আপনি বিরাজ করবেন । আর দেবী ইচ্ছা, আপনিও ওর মধ্যে তখন বিবিধ ইচ্ছা স্থাপন করতে পারবেন, যেখানে দেবী কল্পনা আপনাদের কাজে সাহায্য করবেন” । কিশোর ব্রন্মসনাতনকে ত্রিদেবীর রূপের সম্মুখে স্থাপন করলেন । যেমন মহাদেব বলেছিলেন, তেমনই হলো, ব্রন্ষসনাতন চিন্তিত হয়ে পরলো । কিন্তু তার চিন্তা বিরূপ হলো । তাঁর চিন্তা হতে শুরু করলো যে, কেন মাতা তিনরূপ? কেন তিনি একটিই রূপ নন। তিনি যদি একটিই রূপ হতেন, তাহলে তাঁর পক্ষে আমার কাছে এসে তাঁর মনের কথা বলা সহজ হতো । তিন মাতা হলে, কারুর কথা আমি শুনলে, কারুর কথা তো বাদ চলেই যাবে! এমন চিন্তা ব্রক্মসনাতনের হৃদয়ে আসতেই, দেবী ইচ্ছা তার মধ্যে স্থাপিত হওয়া শুরু করলেন, আর তাঁর প্রভাবে ব্রন্মসনাতন ইচ্ছা প্রকট করলেন যে, যেন ত্রিদেবী একত্রিত হয়ে যান । ক্রমে, তাঁর ইচ্ছার সাথে কল্পনা যুক্ত হতে শুরু করে, আর তিনি মাতার সত্বগুণীরূপকে দেখে দেখে, তাঁকেই ত্রিদেবী কল্পনা করা শুরু করে দিলেন। ৩৯

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।