জন্মলীলা অহং নিজের বিস্তার করতে চেষ্টা করলে, শিশু ব্রন্ষসনাতনের একটিই অহং জন্ম নেয় যে সে মাতার তেমন সেবক হবেন, যার কাছে মাতা স্বয়ং এসে নিজের মনের কথা বলবেন । ... তাঁর বিচার তাঁকে দেখায় যে সকলে মাতার কাছে এসে নিজেদের মনের ব্যাথা ব্যক্ত করেন, কিন্তু মাতা কার কাছে গিয়ে নিজের মনের বেদনা প্রকাশ করবেন! এমন বিচারের কারণে, তাঁর মধ্যে এই অহংজন্ম নেয় যে, তিনি হবেন সেই আধার, যার কাছে মাতা স্বয়ং এসে নিজের মনের বেদনা ব্যক্ত করবেন। সেই প্রশ্নও তিনি করলেন মাতার সত্বগুণীরূপের পূজারিকে, আর উত্তর এই আসে যে, যদি এমন চাও যে মাতা তোমার কাছে এসে নিজের মনের বেদনা ব্যক্ত করবেন, নিজের ইচ্ছা ব্যক্ত হবে'। শিশুহৃদয়ে সেই কথা অত্যন্ত মনে ধরে, আর তাই ক্ষুদে বয়সেই সে একটি সংকল্প নিয়ে নেয় যে তাঁর কনো ইচ্ছা থাকবে না, কনো চিন্তা থাকবেনা । আর তেমন সংকল্প সেই শিশু নিলে, কপালে চিন্তার ভাঁজ পরলো দেবী চিন্তা ও দেবী ইচ্ছার । দেবী কল্পনা ও অহংও যে অত্যন্ত তৃপ্ত ছিলেন এই বালকের প্রতি, তা কখনই নয়। যেখানে সমস্ত বালক উচ্চাশার প্রতি আকৃষ্ট হচ্ছেন, সেখানে এই বালক কেবলই মাতাকে নিয়ে চিন্তিত। যেখানে প্রতিটি বালকের মধ্যে তাঁদের জনকজননী এই অহং জাগাতে সক্ষম হচ্ছেন যে তাঁদেরকে বৃহৎ কিছু হতে হবে, সেখানে এই শিশু ক্রমশ ব্যকুল হয়ে যাচ্ছেন যে মাতার কাছে তিনি নিজেকে নিবেদন করবেন । তবুও অহং বা কল্পনাকে অস্বীকার করেনি শিশু, কিন্তু চিন্তা বা ইচ্ছাকে তো অস্বীকার করা শুরু করে দিয়েছেন । তাই দেবী চিন্তা ও ইচ্ছা উপস্থিত হলেন ব্রিদেবের সন্নিকটে ৷ দেবী ইচ্ছা ও চিন্তা ব্যাকুল হয়ে বললেন, “হে প্রভু, আপনারা আমাদের বরদান দিয়েছিলেন যে, আপনারা যেমন ভাবে অবস্থান করবেন কনো ব্রন্মাণ্ডে, তেমন ভাবেই আমরাও অবস্থান করবো । কিন্তু একটি বালক আছে, যে ইচ্ছা ও চিন্তাকে গ্রহণ করতেই অস্বীকার করছে। এমন কি করে সম্ভব প্রি! তবে কি আপনাদের বচন মিথ্যা হয়ে যাবে!” ৩৮
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।