জন্মলীলা করেছেন, তা সকলের অজানাই রইলো । শিশু যখন কিছু মাসের হয়, এবং জনকজননীকে চিনতে শেখে তখন থেকেই ব্রিদেব, নবগ্রহ তথা আবেগ, কল্পনারা প্রভাব বিস্তার করতে আরম্ভ করেন সাধারণত । আর সেই শিশুর ক্ষেত্রেও তাঁরা তেমনই করবেন বলে নিশ্চয় করেন, কারণ সেই শিশু যে তাঁদের নজরে আর পাঁচটা শিশুর মতনই। কিন্তু ব্রিদেবী একত্রে তাঁর মধ্যে নিজেদের বিস্তার শুরু করেন, যখন তাঁর বয়স মাত্র সাত দিন। শিশু ব্রক্ষসনাতন মাতার রূপ দেখে বিভোর হয়ে গেলেন। মাতার সত্বগুণী বেশের আরাধনা যেই গঙ্গাতীরবর্তী গড়যুক্ত শহরে হয়, সেই শহরে তাঁর জন্ম । তাই সাতদিনের মাথাতেই মাতা তাঁকে নিজের সেই সত্বগুণী রূপের দর্শন করালেন, এবং শিশু ব্রন্ষসনাতনের মধ্যে মাতার প্রতি আকর্ষণকে মাত্র সাতদিনের মাথাতেই স্থির করে ফেললেন। ধরিত্রী দেবী মাতাদের আবাহন করলেন, নিজের মনের একটি প্রশ্নের কারণে । মাতা তাঁকে ধরিত্রী, শীঘ্র বলো আমাকে । আমি শীঘ্রই তোমার প্রশ্নের উত্তর প্রদান করে, অবলুপ্ত হবো। আমি আমার অবতার গ্রহণের সংবাদ কারুকে জানতে দিতে চাইনা । তাই শীঘ্র প্রশ্ন করো”। দেবী ধরিত্রী গদগদ হয়ে প্রশ্ন করলেন, “মাতা, আমি যে স্ত্রীদেহের নির্মাণ করেছিলাম, আপনি তাঁকে পুরুষ রূপে জন্ম দিলেন কেন?” মাতা হাস্যকুতুকের বেশে বললেন, “এর দুটি কারণ । প্রথম এই যে ব্রিদেব তথা সকল দেব আমাদের সন্ধান করছেন, আর তাই প্রতিটি স্ত্রীসন্তানের মধ্যে আমাকে সন্ধান করছেন তাঁরা। এমনকি আমাকে সন্ধান করার জন্য, তাঁরা নারী স্বাধীনতারও বিস্তার করছেন, যাতে আমি সেই স্বাধীনতা লাভ করে, নিজের বিস্তার করলে, তাঁরা আমাকে সহজেই সনাক্ত করতে সক্ষম হন। তাই আমি পুরুষ দেহ ধারণ করলাম, তাঁদের দৃষ্টির থেকে আচ্ছাদিত ও লুক্কায়িত থাকতে ৷ আর দ্বিতীয় তোমার জন্য ধরিত্রী। তুমি স্বয়ং দেহ গ্রহণ করে আমার এই রূপের পত্বী হবে, এবং এঁর দেখভাল করবে। ৩৬
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।