কৃতান্ত সামান্য সংযম তো করতেই হবে নাথ! আমাদের আনুষ্ঠানিক ভাবে বিবাহ করতে হবে, যেখানে সমস্ত দেব, সমস্ত অসুর, এবং ব্রিদেব স্বয়ং নিমন্ত্রিত থেকে, আমাদের বরদান প্রদান করবেন”। অহং স্বয়ং কৈলাসে, বৈকুষ্ঠে, ব্রন্মলকে, স্বর্গে, গন্ধব্লোকে, এবং পিতলোকে গমন করে বিবাহের নিমন্ত্রণ জানিয়ে এলেন নির্দিষ্ট দিনের । আর তাই সেই নিদিষ্ট দিনে, আবেগলোকে সমাগম হলো সমস্ত দেবদের এবং আবেগ অর্থাৎ অসুরদের। প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত হলেন মহাদেব, নারায়ণ, ব্রন্মদেব, ইন্দ্রদেব, রবি অর্থাৎ সূর্যদেব, শনিদেব, এবং অন্য ভূতগন, চতুর্বিংশতিতত্বগন, গন্ধবগণ, কার্তিক, গণেশ, পিতৃগণরা, এবং নবপ্রহ তথা নক্ষত্ররাজি। সকলকে সাদরে আমন্ত্রণ করলে, ব্রিদেব অহং এবং দেবীদের সম্মুখে উপস্থিত হয়ে বললেন, “অহং, দেবী কল্পনা, আপনারা বলুন, আপনারা আমাদের সকলের থেকে পৃথক পৃথক ভাবে উপহার কামনা করেন, নাকি সকলের হয়ে আমরা ব্রিদেব আপনাদেরকে কিছু বরদান প্রদান করি, তা কামনা করেন?” দেবী কল্পনা সম্মুখে বিনয়ী হয়ে এসে বললেন, “দেব, শত উপহারের থেকে, একটি মোক্ষম বরদান যে সবোত্তম, তার শিক্ষা তো আপনারাই দিয়েছেন। তাই আমরা সেই একটি বরদানের কামনা রাখি, তবে আমি এই রাজ্যের মহারানী, তাই প্রভু আমার একটিই আবদার, যা কিছু দেবেন, তার ভাগ যেন আমার সমস্ত প্রজাও পায়”। ব্রিদেব একে অপরের সাথে সলাপরামর্শ করে নিয়ে সম্মুখে এসে বললেন, “যথোচিত বলেছ তুমি কল্পনা । ... আর আমরা তোমাদের এই সমাজগঠনের প্রক্রিয়াতে অত্যন্ত হর্ষিত ও উল্লসিত। তাই আমরা তোমাদেরকে এই বরদান প্রদান করছি যে, বাকি সমস্ত আবেগ সমস্ত ভূতদের সাথে একাত্ম হয়ে থাকবে । যেখানে যেখানে মন অর্থাৎ ইন্দ্র বিরাজ করবে, সেখানে সেখানে সমস্ত আবেগ বিরাজ করবে । যেই যেই ভাবে ইন্দ্র বিরাজ করবে কারুর মধ্যে, সেই ৩১
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।