Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

উদ্ধারলীলা আর বলবো, একবার নিজেকে সেই ধ্যানে হারিয়ে ফেললে দেখবে, প্রেমই প্রেম; এমনই প্রেম যেখানে কনো দুই নেই, একাকার সমস্ত কিছু, আর তাই মোহ নেই, খালিই প্রেম । একবার হারিয়ে ফেললে দেখবে জ্ঞানই জ্ঞান, এখানে কনো অজ্ঞানতা নেই, কেবলই জ্ঞান। সত্যের নিজেকে নিজে পেয়ে গেছ, নির্বণি হয়ে গেছ”। কথা রেখেছিল তাঁরা । আমার শত শত সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিয়েছিল । হাজার হাজার বৎসর ব্যাপী, কারুকে না কারুকে আমার ক্রোড়ে দিতে থেকে তাঁরা আমার কোলকে সদা ব্যস্ত রেখে দিয়েছিল। কিন্তু এঁদের বিস্তার ছিল তোমাদের তিববত ও কিছুটা জনুছীপ, আমার অন্য স্থানের সন্তানরা সেই একিভাবে আত্মের আরাধনা করতেই থাকে, অহমিকার আরাধনা করতেই থাকে । বাঁধ সারলো একজন, নাম আব্রাম। তোমাদের হিমালয়ের পূর্বদিকে যখন বৌদ্ধরা আমার কোল ভরতে ব্যস্ত ছিল, তখন একেবারে একই ভাবে হিমালয়ের পশ্চিমপ্রান্তে আব্রাম আমার সন্ধানে ব্যকুল হতে শুরু করলো। ক্রমে, আমার কাছেও সে পৌঁছল । আমার থেকে সত্যের জ্ঞান লাভ প্রদান করার ব্রত নিলো । কিন্তু তাঁর কাজে বাঁধ সারলো, একটি প্রজাতি, যারা হিমালয়েরই মধ্যবর্তী স্থানে বসবাস করতো। এঁরা আধামানুষ ও আধাজন্তর মূর্তি নির্মাণ করে, তাদের কাছে সকলকে আরাধনা করাতো, এবং আরাধনা ও ইষ্টকে তৃপ্ত করার অছিলায়, এঁদের থেকে তাঁদের দেহ সমেত সমস্ত ভৌতিক সম্পত্তি লুণ্ঠন করে নিতো । অর্থাৎ এককথায় এঁরা অহংকারের আরাধনা করতো । আব্রামের প্রেমপ্রচার, আর জ্ঞানবিস্তারে একটি নতুন হিল্লোল জাগলে, এই প্রজাতি তাতে বাঁধা দিতে প্রচেষ্টা করে, কারণ এই প্রেমপ্রচারের কারণে তাঁদের অহংকারের বিস্তারকাণ্ডে অবরোধ ৩১৩

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।