Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত বলো, তুমিই সকল মুখ দিয়ে আহার করে উচ্ছিষ্ট করে দাও, আর আমাদেরকে তোমার উচ্ছিষ্টটি প্রসাদিরূপে প্রদান করো । সকলকে বলবো আমরা, তুমিই সত্য, একমাত্র সত্য, তুমিই নিয়তি, তুমিই ব্রহ্ম, আর তুমি আমাদের আসল, তুমিই আমাদের প্রকৃত, তাই তুমি হলে প্রকৃতি । আত্ম তোমারই সন্ধান করে চলেছে অনুক্ষণ। বলবো আমরা যে, তাঁদের আত্মই নিজেকে ব্রিগ্তণে বিভক্ত করে নিয়ে, নিজেদের ইচ্ছা, চিন্তা ও কল্পনাকে তোমার উপর আরোপিত করে, তোমাকে ব্রিখন্ডে, ব্রিদেবীতে বিভক্ত করে দিয়েছে, কিন্তু সেই সমস্তই কল্পনা। তাই তোমার স্বরূপে, শুন্যতে ধ্যান করলে, সেই সমস্ত কল্পনা মুহুর্তের মধ্যে নষ্ট হয়ে গিয়ে, পুনরায় তোমরা সকলে তোমাদের প্রেমময়ী জননীর কোলে ফিরে যাবে । বলবো আমরা, প্রেম স্বয়ং তুমি, ভক্তি স্বয়ং তুমি, জ্ঞান ছয়ং তুমি, ন্নেহ, মমতা ইত্যাদি তোমার গুণ নয় এঁরা, এঁরা স্বয়ং তুমি । কথা দিলাম মা তোমায়, আমরা একটি মার্গ স্থাপন করে আসবো । হ্যাঁ, অনেক কল্পনা করেছি, অনেক মার্গ গঠন করেছি এই কল্পনার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দেবার জন্য । এই শেষ বারের জন্য কর্তাভাবকে ধারণ করবো মা । আর সেই কর্তা সকলের সামনে মার্গ স্থাপন করবে, কল্পনাতে নিমজ্জিত হবার মার্গ নয়, কল্পনা থেকে চিরতরে মুক্ত হবার মার্গ। অহংকার আমাদের প্রশস্ত, তাই সেই অহংকার দ্বারাই সেই পথের নামকরণ করবো বৌদ্ধমার্গ। কিন্তু এই মার্গ তোমার থেকে দূরে নয়, তোমার কোলমুখি হবে। এই মার্গে আমরা বলবো সত্যের কথা, অহংকারের ব্রিগুণ কিভাবে ব্রিদেব হয়ে সমস্ত কল্পনা ও কথা । এই মার্গ হবে ধ্যানমার্গ। বলবো আমরা সকলে, ধ্যান করো, নিজের আমিকে সেই ধ্যানে হারিয়ে দাও। নিজেকে হারিয়ে দাও । নিজেকে হারিয়ে দেওয়াই নিজেকে প্রকৃত অর্থে পাওয়া, কারণ তোমরা যে শূন্য। ৩১২

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।