উদ্ধারলীলা হ্যাঁ, আমার সন্তানরা আমাকে বলল, সমস্ত বেদনার কারণ আমার প্রেমের অনুসন্ধান করেও তা লাভ না করার ব্যর্থতার কারণে। মৃত্যুতে তাঁরা বেদনাগ্রস্ত নন; মৃত্যু হয়ে গেলে, আমার প্রেমের অনুসন্ধান করার পথে যেটুকু অগ্রসর হয়েছে তাঁরা, তার স্মৃতি হারিয়ে ফেলার জন্য বেদনা । আঘাতে তাঁরা বেদনাগ্রস্ত নন; আঘাত পেলে সেই আঘাতকে কেউ যেন অবিরাম সেবা করে চলেছে, কিন্তু সেই সেবকের সন্ধান না পাবার বেদনা । আমি সে কথা শুনে আপ্ুত। আমি বলতে চাইলাম, বলতে পারলাম কি না জানিনা যে, আমি থেকে তোমাদের এই পথ চলারই, এই অনুসন্ধানেরই মার্দর্শন করে চলেছি। তোমাদের সকলের বাণী হয়ে অবিরাম অন্য সকলকে মার্গ দেখিয়ে চলেছি। তোমাদের সমস্ত বেদনা আমিই গ্রহণ করে চলেছি, তোমরা কেবলই আঘাতের ভয়ে বেদনাগ্রস্ত, প্রকৃত বেদনা তো এই যথার্থই গ্রহণ করে । মা থাকতে সন্তানকে বেদনা কি করে পেতে দিতে পারে সে! অবিরাম তোমাদেরকে বলে চলেছি যে, মায়া তোমাদের আত্মে। যতক্ষণ আত্ম নিয়ে চিন্তিত থাকবে, ততক্ষণই আত্মের ইচ্ছা প্রকট হবে, আর সেই ইচ্ছাপূর্তির জন্য অসংখ্য কল্পনা আসতে থাকবে । তাই আত্ম থেকে মুক্ত হও তোমরা সকলে; তুমি কেবল তোমার দেহতে, কেবল তোমার বুদ্ধিতে, তোমার মনেতে সীমাবদ্ধ নও। সমস্ত বুদ্ধিই তোমার বুদ্ধি, সমস্ত মনই তোমার মন, সমস্ত আত্মই তোমার আত। উত্তরে তাঁরা বলল, “সেই কথা যদি বুঝতেই পেরে যেতাম মা, তবে তো কবে নিজের এই আমাদের মাকে এমন ভাবে নিঃসন্তান হবার ভাব প্রদান করে, উন্মাদিনী বেশে ছেড়ে রাখতাম!... এবার বুঝে গেছি মা, আর তাই আমাদের সমস্ত সহোদর, সহোদরাকে এই কথা অপেক্ষায় কৌটি কৌটি বছর ধরে বসে আছেন। ৩১১
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।