কৃতান্ত তাঁরা উত্তরে বলেছিল, “তুমি জানো না মা, তুমি তো আমাদের সকলের হৃদয়ে চেতনা হয়ে প্রবাহিত হও। যতক্ষণ না তোমার সাথে সাখ্যাত করেছিলাম, ততদিন ভাবতাম সেই চেতনা আমাদের কীর্তি, আমাদের বীর্য; কিন্তু তোমার সাথে সাখ্যাত হবার পর বুঝতে পারি, সেই চেতনা যে আমাদের মায়ের । সেই মায়ের স্বর হলো আমাদের চেতনা, যিনি একটি মুহুর্তের জন্যও তাঁর সন্তানদের ছেড়ে থাকতে পারেন না । সেই মায়ের স্বর হলো আমাদের চেতনা, যিনি একদপ্ডের জন্যও তাঁর একটি সন্তানের থেকে চোখ ফিরিয়ে নিয়ে থাকতে পারেন না । ... সেই চেতনাই আমাদেরকে আমাদের নাম দিয়েছেন মা, আর সেই চেতনার কারণেই আমরা নিজেদেরকে বলেছি বৃদ্ধ”। অদম্য তাঁরা, জানিনা কেন, কিন্তু না জানলেও, আমি প্রত্যক্ষ করি তাঁরা অদম্য ৷ আমার প্রশ্নে, তাঁরা বলে, “যেই প্রেমকে এতকাল অদেখা করে এসেছি, সেই প্রেমামৃতের সন্ধান দেবনা মা সকলকে! তুমি তো আমাদের সকলের মা । এঁরা সকলে যে আমাদের সহোদর আর সহোদরা । আমাদের নিজেদের ভ্রাতা ভগিনীদের আমাদের মায়ের প্রেমের ব্যখ্যা দেব না!” দিল তাঁরা পরিচয় আমার প্রেমের । কিন্তু সত্যি বলছি, আমি যে এতটা প্রেম করেছি, আমি নিজেও বুঝতে পারিনি, হয়তো আমার নির্বিশেষত্বের কারণেই তা বুঝতে পারিনি । তাই আমি তাঁদের প্রেমকথা থেকেই জানলাম, আমি নাকি সহত্র রূপে তাঁদের সম্মুখে রয়েছি; রয়েছি সকল তাঁদেরই কল্পনার চেতনা হয়ে, আর সেই চেতনার কারণেই নাকি সমস্ত কিছু কল্পনা হওয়া সত্বেও তাঁরা বুঝতেও পারছেনা যে তা কল্পনা । আমার চেতনার আভাস লাভ করার জন্যই নাকি তাঁরা বুঝতেও পারছেনা যে, সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত জীব অজীব, সমস্ত কিছুই মায়া । ম্নেহ, আর আমার সেই শ্নেহপানের জন্যই যেন তাঁরা আমার থেকে পৃথক হয়েছিল । আর আমারই সেই প্রেমকে লাভ না করার জন্য সমস্ত বেদনা । আর সেই বেদনাকেই বিভিন্ন ভাবে বেদনা, আরো কত কি বেদনা। ৩১০
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।