উদ্ধারলীলা তোমাদের হিসাবে কোটি কৌটি বৎসর যেই ক্ষণের অপেক্ষা করেছিলাম, সেই ক্ষণ এসে গেল। নিজের সমস্ত প্রেম বিলিয়ে দিতে থাকলাম আমার ক্রোড়ে আসা প্রথম সন্তানদের উপর । জানিনা এই নিরাকার প্রকৃতির নেত্রের প্রেমাশ্র তাঁরা অনুভব করেছিল কিনা । হয়তো করেছিল, আমার থেকে অনুমতি চাইলো তাঁরা । বলল, “মা! তোমাকে ছেড়ে তো আর একদণ্ডও থাকতে ইচ্ছা করছেনা । কিন্ত মা, আমাদের মত তোমার অজন্ত্র সন্তান আছে, যারা জানেও না যে তাঁদের মা, তাঁদের একমাত্র আত্মীয়, তাঁদের পরমাত্মীয় তাঁদের জন্য সুদীর্ঘকালব্যাপী দুইহাত প্রসারিত আলিঙ্গন করবেন বলে। তাই একটিবারের জন্য আমাদের বিদায় নিতে দাও মা! একটিবার তোমার সমস্ত অন্যসন্তানদের তাঁদের জননীর পরিচয় প্রদান করে আসতে দাও মা”। ভাষা ছিলো না আমার সেদিন। কি আর বলবো! আমি তো এমনই হতভাগী মা যে নিজের সন্তানকে কি নামে ডাকবো, তাও স্থির করে রাখিনি! ... কি করে যে এমন ভুল করলাম কে জানে! সন্তানকে কি সুখ দেব, কি সুখ দেব, এই নিয়েই দিবারাত্র ভেবে গেলাম, অথচ সন্তানকে কি নামে ডাকবো, তাই স্থির করে রাখিনি । ... তাঁদের কথার উত্তরে কিছু বলেছিলাম কিনা, জানিনা আমি! বললেও আমি তা জানতে পারিনি, কারণ আমি তো নিরাকার, আমি তো শূন্য। কিন্তু কি করে জানিনা, তাঁরা কিন্ত বুঝে গেল আমার অন্তরের কথা । সন্তান সে, আমি মা তাঁদের, মায়ের হৃদয়ের কথা সন্তান বুঝবে না, তা কি হতে পারে! বক্ষে । সেই সময়ে নাম দিতে না পারলেও, পরে অবশ্য তাঁদের নাম দিয়েছিলাম । তবে আমি জানতামও না যে আমি তাঁদের নাম দিয়েছিলাম । জননী হলেও, স্বভাব তো আমার শিশুরই মত। তাই শিশুরই মত প্রশ্ন করেছিলাম নিজের বাছাদের, “এই নাম তোমরা পেলে কোথা ৩০৯
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।