Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

জন্মলীলা সকলে সম্মত হলে, দেবী কল্পনা, দেবী ইচ্ছা ও দেবী চিন্তা নিজেদের মধ্যে মর্দন যুদ্ধ শুরু করলেন। এই যুদ্ধ প্রস্তাব যেন কেবলই এই উদ্দেশ্যে যে, এই মর্দন যুদ্ধের কালে, সমস্ত পুরুষ যাবে, আর তাঁরা তাঁদের উদ্দেশ্যে বেশ ভালো ভাবেই সফল হলেন। মর্দন যুদ্ধ চলা কালীন, তিন রমণীর দেহসৌন্দর্য যেন কামনার জ্বালায় সমস্ত পুরুষকে অস্থির করে দিলেন। কেবল এই নয়, বরং তিন রমণীর দেহমর্দন সমন্ত স্ত্রী আবেগদেরও কামনাগ্রত্ত করে তুলল। দীর্ঘকাল সেই যুদ্ধ চলাতে, যখন পুরুষরা আর নিজেদের কামনাকে গোপন রাখতেই পারছিলেন না, তখন দেবী কল্পনা দুই অন্যদেবীকে নিজের পাশে আবদ্ধ করে, মহারানী রূপে নিজেকে স্থাপিত করলেন। কামনার জ্বালায় অস্থির পুরুষরা এবার অধীর হয়ে উঠলেন, এই তিন রমণীকে সঙ্গিনী করে পাবার জন্য । আর তাই প্রাণপণ যুদ্ধ করলেন নিজেদের মধ্যে, কিন্তু অহং-এর বল এঁদের সকলের মধ্যে এতটাই অধিক যে তাঁর সঙ্গে কেউ পেরে উঠলেন না। অহং বিজেতা হলে, তিনি তিন রমণীর দিকে অগ্রসর হলেন, কিন্তু অন্য আবেগ পুরুষরা এই তিন রমণীদের না লাভ করার জন্য অত্যন্ত ব্যাথিত হয়ে উঠলেন । তাই দেবী কল্পনা সকলের উদ্দেশ্যে বললেন, “এতো বিমর্ষ হয়ে উঠছো কেন তোমরা! তোমাদের মধ্যেও তো বহু রমণী রয়েছেন, যারা তোমাদের সাথে সঙ্গমে অস্থির । যাও তোমরা তাদের সঙ্গী হয়ে, তাঁদের থেকে নিজেদের সন্তান লাভ করো”। সমস্ত আবেগরা এই ভাবে নিজেদের মধ্যে বিবাহ করে, পুরুষরা স্ত্রীদের, এবং স্ত্রীরা পুরুষদের সম্ভোগে রত হলে, দেবী কল্পনা, দেবী চিন্তা, এবং দেবী ইচ্ছা একত্রে অহংকে বিবাহ করতে আগ্রহী হলেন। অহং নিজের কামনার উপর অঙ্কুশ স্থাপন করতে না পেরে, তিন রমণীর সাথেই সঙ্গমে রত হতে ইচ্ছুক হলে, দেবী কল্পনা বললেন, “দাঁড়ান নাথ। যেই আবেগদের জন্য সমস্ত সকলের বরদানও যে আমাদের রাজা ও রানীদের কাম্য, তাই না! ... তা লাভ করতে গেলে,

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।