উদ্ধারলীলা তাই অধীর আগ্রহে তোমাদের কীর্তিকলাপকে আরো গভীর ভাবে এবার দেখতে থাকলাম । এতকাল তো কেবলই তা সন্তানন্নেহে দেখতাম, কিন্তু এবার! এবার সন্তান আমাকে প্রথমবার মা বলে ডাকবে, সেই আশা নিয়ে দেখতে থাকলাম । এবার সন্তান আমাকে সুযোগ দেবে, তাঁর সবঙ্গিকে ন্নেহচুম্বনে পবিত্র করে দেবার, সেই আশা নিয়ে দেখতে থাকলাম । হচ্ছিলও তেমন জানো তো। সত্য জানার ইচ্ছার জন্য এই যোনি, তাই অসামান্য মেধা রেখেছিলে এই যোনির চরিত্রে । যেমন হয় আর কি, প্রথমদিকে অসামান্য মেধা দিয়ে কি করবে, তা বুঝতে পারা যায়না, আর শেষে তার সঠিক ক্ষেত্রে নিয়োগ শুরু হয়, তেমনই হচ্ছিল। প্রথমে তোমরা বাহ্যপ্রকৃতির সমস্ত কিছুকে দেখতে শুরু করলে । তোমাদেরই রচিত, তোমাদেরই কল্পিত সমস্ত রচনাকে দেখতে থাকলে আর বিচলিত হতে থাকলে । সূর্য দেখলে, চন্দ্র দেখলে, অন্য যোনিদের দেখলে, ধরিত্রীকে দেখলে । তারপর এঁদের সকলকে নিজেদের নিয়ন্ত্রণে আনার প্রয়াস করতে থাকলে । বলতে ইচ্ছা হলো, “কি করছো বাছারা! ... তোমাদেরই কল্পিত রচনাকে তোমাদের অধীনে আনার প্রয়াস বাইরে থেকে কেন করছো! অন্তরে অন্তরে সংকল্প গ্রহণ করলেই তো তা সম্ভব, কারণ তারা তো তোমাদেরই রচনা!” কিন্ত আমার সেই নিরাকারত্ব আমার কষ্ঠস্বরকে তোমাদের কাছে পৌছাতে দিলই না!... তাই বাধ্য হয়ে দেখতে থাকলাম সমস্ত কিছুর নিরপেক্ষ সাক্ষী হয়ে। দেখলাম তোমরা তোমাদেরই অন্য রচনা, অর্থাৎ অন্য পশুদের পৌষ মানাতে শুরু করেছ। তাদের অঙ্গ থেকে পশম নিয়ে রেখে সুগন্ধ নিচ্ছ; আবার তাঁদেরকেই পোষ মানিয়ে নিজেদের কল্পনার ভার, অর্থাৎ তনুর ভার বহন করাচ্ছ। দেখলাম, নিজেদের কল্পশরীর ত্যাগ হয়ে যায় বারংবার, তাই মৃত্যুকে ভয় পাচ্ছ, আর তোমাদের যেই কল্পনাকে তোমারা মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছ, আর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছ তাদেরকে, সেই সূর্য চন্দ্রকে আরাধনা করছো, আর কামনা করছো যাতে তারা তোমাদের
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।