Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত কিন্ত আমার আবাহন বোধহয় তোমাদের কাছে পৌছতে পারেনি । আসলে আমি তো নিরকার, নিষ্ক্রিয়! তাই হয়তো আমার প্রেম তোমাদের কাছে অনুভূত হয়নি । কিন্ত যখন তোমরা আমার কাছে ফিরে আসতে চেয়ে মানুষ যোনির নিমাঁণ করলে তোমাদের কল্পনার মধ্যে, এই মায়ের বুকের মমতা, প্রেম, স্নেহ যেন অপরিসীম হয়ে উঠলো । নতুন ভাবে বুক বাঁধলাম, নতুন ভাবে সাজতে শুরু করলাম, আমার সন্তান আমার কাছে ফিরে আসবে তাই। তোমাদের নিরাঁণ করা নতুন নতুন সুর, ধ্বনিকে অলঙ্কার রূপে ধারণ করলাম; তোমাদেরই নির্মাণ করা বিভিন্ন কলাকে বস্ত্র রূপে ধারণ করলাম; তোমাদেরই নির্মাণ করা বিবিধ যোগধ্যানসমাধিকে কুমকুমের ন্যায়, কাজলের ন্যায়, ওষ্ঠরঙের ন্যায় আর কুস্তলের ন্যায় ধারণ করলাম, আর অধির আগ্রহে অপেক্ষা করলাম তোমরা আমার বুকে এবার ফিরে আসবে বলে। পরে, আর তাঁরা যাতে আমাকে ছেড়ে না চলে যায়, সেই উদ্দেশ্যে। তোমরা নিজেদের মধ্যে অনেক রকমের খুংসুটি করতে, দেখতাম, আর বুঝতাম, “না না! এমন তো হতেই পারে । ... আসলে নিজেদের অহং অর্থাৎ আমিত্বের ভাব নিয়ে তোমরা আমার থেকে আলাদা হয়েছ। আর এত যোনি, এত ত্রহ্ষাণ্ড ঘুরে ঘুরে সেই আমিত্ব বেশ শক্তিশালীও হয়েছে। দিকে তাকাতে”। এমন ভাবে নিজেকে নিজে বুঝিয়ে, অধীর আগ্রহে তোমাদের অপেক্ষা করে বসে থাকতাম রোজ । নিত্য নবনব শৃঙ্গার, নব সুর, নব মধুরিমা অঙ্গে মেখে, অপেক্ষা করতাম। চেষ্টা করতাম যাতে আমার নেত্রের দিকে তোমরা যদি তাকিয়ে ফেল, যেন কনো বেদনা দেখতে না পাও, কেবলই মায়ের হাসিমুখ দেখতে পাও । নেত্রে যদি জল থাকেও, তা যেন কেবলই কর্তাজ্ঞান হারিয়ে, অচিরে আমার বক্ষে তোমরা শিশুর ন্যায় নিজেদের উৎসর্গ করে দিয়ে, আমার প্রেমে, আমার ন্নেহে, আমার মমতাকে সবা্গে মেখে নেবে । ৩০৬

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।