উদ্ধারলীলা তোমরা কিন্তু ভুলে গেছ, আমি কিন্তু কিচ্ছু ভুলিনি। আসলে মন দিয়ে তোমাদের কল্পনা, ইচ্ছা আর চিন্তার বহর দেখছিলাম তো! তাই কিচ্ছু ভুলিনি। এমনিতে আমি আশা নিরাশ কিছুই করিনা, তবে মিথ্যা বলবো না । জানো, যখন তোমরা ঠিক করলে যে তোমরা সত্যের থেকে বহুদূরে চলে গেছ, এবার সত্যে ফিরবে, আর সেই মনে করে মানুষ যোনির নিমাঁণ করলে, তখন আমার মধ্যেও আশী জেগে উঠেছিল। হ্যাঁ সত্যি বলছি, প্রথমবারের জন্য আশা জেগেছিল। আসলে, তোমরা তোমাদের একমাত্র প্রিয়জন, মানে আমাকে বহুকাল ধরে ভুলে রয়েছ তো। তোমাদের তো তা মনে নেই, তাই ক্ষোভ বিক্ষোভ কিছুই নেই, কিন্তু আমার তো মনে আছে। নিত্য সকল সন্তানদের দেখতেও পাই, কিন্ত বেদনা এই যে, একটি সন্তানও আমার দিকে ফিরেও তাকায় না। সত্যি বলছি, যখন তোমরা বিশেষ হবার জন্য, কল্পনা করে আমার থেকে পৃথক হয়েছিলে, তা যতই কল্পনা হোক না কেন, আমার অসম্মতি ছিলো না, কারণ আমি তো সত্যই একাকী । আসলে আমিই সত্য কিনা! আমি ছাড়া কনো কিছুর তো কনো অস্তিত্বই নেই। তাই বড়ই একা আমি । আর যখন তোমরা আমার থেকে পৃথক হবার কল্পনা করেই নিলে, তখন আমার থেকে জাত আমার সন্তানদের, অর্থাৎ তোমাদের দেখে বেশ আপ্লুতই হয়েছিলাম । সে এক অদ্ভুত অনুভূতি জানো! আমার থেকে পৃথক না হয়েও পৃথক, সেই এক অদ্ভুত ভাব, তোমরা এই ভাবেরও নামকরণ করেছিলে এককালে । এঁর নাম দিয়েছিলে প্রেম। হ্যাঁ, সেই প্রেম মধুর ভাবই না জন্ম নিয়েছিল আমার মধ্যে । কিন্তু জানো, যখন তোমরা আমার দিকে ফিরেও তাকাতে না, তখন মনে হতে শুরু করলো, কেন তোমরা আমার থেকে আলাদা রয়েছ! ফিরে এসো মায়ের বুকে, আমিই যে তোমাদের অস্তিত্ব, আমিই যে তোমাদের প্রকৃত আত্ম । এসো ফিরে এসো।
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।