কৃতান্ত তাই আরো বলছি তোমাদের । তোমরা এই তিন রূপ ধারণ করে, আমাকে বিভক্ত করা তিনরূপকে ধরে ধরে, পঞ্চ্ভুতের নির্মাণ করলে । এবার মনে পরছে? তোমরা তোমাদের সেই ছায়া, যাদেরকে আমার উপর প্রয়োগ করে, আমাকে তিনভাগে বিভক্ত আর এঁদের থেকে সহত্র সহম্র আবেগের সঞ্চার করেছিলে । কি এবার মনে পরেছে! না না, চিন্তিত হওয়ার প্রয়োজন নেই । না মনে পরাটা অস্বাভাবিক কিছু নয়। আসলে, এই সমস্ত কিছুর নামকরণ তো তোমরা অনেক পরে করেছিলে, তাই মনে না পরতেই পারে। এই সব করার পরেই আসলে, পঞ্চভতদের পিণু, মানে ওই যে কি বলো তোমরা, হ্যাঁ ওই গ্রহ, নক্ষত্র নির্মাণ করতে লেগে পরেছিলে । তারপর, একটি গ্রহ গঠন করে, তোমরা হরষিত হলে, কারণ পঞ্চভুতের সুন্দর ভাবে সাম্যতা এনেছিলে তাতে । কি! হালকা হালকা মনে পরছে! ... দাঁড়াও তাহলে, আরো বলি তোমাকে, তাহলে হয়তো মনে পরে যাবে । এই গ্রহ গঠন করলে করলে, উড্ভিদ করলে, মৎস্য করলে, কিট করলে, ভুঁজঙ্গ করলে, পক্ষী করলে, তৃণভোজী করলে, মাংসভোজী করলে । এবার কি মনে পরেছে! ... এখনো পরলো না! এবার নিশ্চয়ই মনে পরে যাবে । যখন এই সমস্ত যোনির কল্পনা করেও, তুমি ঠিকঠাক ভাবে বিশেষ হয়ে উঠতে পারছিলেনা, আর যখন তোমাদের মনে হলো যে তোমরা হয়তো সত্যের থেকে অনেক দূরে সরে এসেছ, তখন মানুষের নিমাঁণ করলে! এবার নিশ্চয়ই মনে পরেছে! ... এই মানুষ হয়েই তো আমাকে তুমি প্রকৃতি, নিয়তি, ইত্যাদি নাম দিলে, নিজেকে আত্ম বললে, পরমাত্ম বললে, ভূতদের ভূত বললে, রিপুদের রিপু, ইন্দ্রিয়দের ইন্দ্রিয়! এবার মনে পরছে? সমস্ত নামকরণ তো তোমরাই করেছিলে! দেখো,
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।