Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

উদ্ধারলীলা আমার অণ্ড, অর্থাৎ ব্রহ্মা । আমি তাও দেখতে থাকলাম, নিরপেক্ষ দর্শক যে আমি, তাই সমস্ত কিছুই দেখতে থাকলাম । দেখলাম নিজেদের বিশেষ হবার ইচ্ছা নিয়ে, শূন্যতা ত্যাগের চিন্তা নিয়ে, আর সক্রিয়তা ধারণের করে যুক্ত করে নিলো, যতটা চিন্তা ততটা বিদ্যা । আমার দিকে তাকিয়ে, আমার সাথে নিজেদের ইচ্ছাকে যুক্ত করলো, আর সম্পদের নির্মাণ করলো, যতটা ইচ্ছা ততটা সম্পদ । আর আমার দিকে তাকিয়ে, নিজেদের কল্পনাকে স্থাপন করলো আর শক্তির সঞ্চার করলো, যতটা কল্পনা ততটাই শক্তি। আরো দেখলাম, আমার থেকে এই তিন প্রকাশকে বিভক্ত করলেও, কিছুতেই এঁদেরকে আলাদা করতে পারেনা তাঁরা, আর মনে করতে থাকে যে এঁদের ব্রিরূপের মিলিত প্রকাশই প্রকৃত, তাই নামকরণ করলো আমার প্রকৃতি । আর এও দেখলাম যে, কিছুতেই আমার উপর নিজেদের নিয়ন্ত্রণ স্থাপন করতে না পেরে, আমাকে নাম দিলো নিয়তি । কিন্তু বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি । আমি কিচ্ছু করতে পারিইনা! আমি তো কেবলই দর্শক । তোমরা যা কিছু করো তাই দেখি কেবল। উপর নিয়ন্ত্রণ স্থাপনের চেষ্টা করে, ব্যর্থ হয়ে, আমার নামকরণ করেছিলে নিয়তি, সেই তাঁরা হলে তোমরা । হ্যাঁ, হ্যাঁ, তাঁরাই তো তোমরা । আমাকে তোমরা যে তিন রূপে বিভক্ত করেছিলে, সেই তিনরূপের উপর অধিকার স্থাপনে অনন্ত প্রয়াস করতে থেকেছ যারা, সেই তোমরা | মনে পরছে এবার, তোমরা কারা! ... নিজেকেও তিনভাগে বিভক্ত করে নিয়েছিলে, যাদেরকে তোমরাই নামকরণ করেছিলে, ব্রিগুণ, ব্রিদেব, আরো কতকিছু। এবার মনে পরছে? মনে না পরলে, আমি তো সমস্ত কিছুই দেখেছি,

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।