কৃতান্ত ব্রত্ষসনাতন হেসে বললেন, “নিয়তি কি করবে পুত্রী? নিয়তি কি করেছেন এতকাল পযন্ত, তা শুনে নাও, আর শুনে নাও তাঁর সকলের কাছে আজকে কি আর্জি । তাহলেই বুঝতে পারবে নিয়তির অবস্থা কি? আমি তাহলে নিয়তির কথাকে নিয়তির পত্র রূপে তোমার সম্মুখে প্রকাশ করছি। শ্রবণ করো তা প্রথমে ।” আমাকে তোমরা চেন না চেননা ঠিক জানিনা । তাই নিজের পরিচয় দিয়েই এই পত্র লিখন শুরু করলাম । আমি প্রকৃতি। না না, যেই পাহাড় নদী সাগর গাছপালার প্রকৃতি, সেই প্রকৃতি নই আমি । আমি প্রকৃতি; প্রকৃত, সেই প্রকৃতি । যদি আমি প্রকৃতি, আর বাহ্য এই প্রকৃতিকে মিলিয়ে ফেল, সেইক্ষেত্রে আমাকে যথার্থ বলতে পারো । এই নামেও আমাকে অনেকেই ডাকে। হ্যাঁ সেই যথার্থ আমি, যা আত্ম, পরমাত্ম, সমস্ত কিছুর পারে স্থ্িতা, যাকে তোমরা বলো ব্রক্ষ, সে-ই আমি। আমি কি করি? আমি কিছুই করিনা, আমি যে নিষ্ক্রিয়, সম্পূর্ণ শূন্য আমি। তবে আমিই একমাত্র অস্তিত্ব । আমি সমসত্ব, তাই আমার কনো অণুও সম্ভব নয় । তবু আমার এই শুন্যতা, এই নিষ্রিয়তা, এই নির্বিশেষতাকে মানতে না পেরে, আমারই কিছু অণু, যার অণু না হয়েও নিজেরা করলো, আর শূন্যতা ত্যাগ করে, এক থেকে শুরু করে নয় পর্যন্ত সংখ্যার নির্মাণ করতে থাকলো । বাঁধা দিইনি কেন? কি করে দেব বাঁধা! আমি যে নিক্ক্িয়! কাকে দেবো বাঁধা? তাঁরা যে ভ্রম বশতই তাঁরা, আসলে তাঁরা যে আমিই । আর সেই তাঁরা বিশেষত্বের সন্ধানে, আমার মধ্যে যা সম্ভবই না, তাই নিমাণ করতে থাকলো । জানো তাকে কি বলে তাঁরা? তাঁরা এঁকে বলে অণু, ৩০২
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।