Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

পিতার নির্দেশে বিভিন্ন গ্রন্থপাঠের শেষে একদিন দিব্যশ্রী পিতার কাছে এসে বললেন, “পিতা, আমি একটি ব্যপারে জানতে ইচ্ছুক । আর তা এই যে, আপনি যেই কৃতান্ত কথা বলেছেন আমাকে, অর্থাৎ যেখানে আত্ম একাত্ম হয়ে যাচ্ছেন, এবং পরানিয়তির কাছে সমর্পণ করছেন, এটিই কি সকলের লক্ষ্য! বোঝাতে পারলাম না আমার প্রশ্ন আপনাকে । আমার প্রশ্ন এই যে, এই প্রয়াস কি সকলেই করতে পারেন? এটি কি সকলের কাছে সহজ লোভ্য!” ব্রন্ষসনাতন হাস্যমুখে বললেন, “না, এই পথ কেবলই সাধকের জন্য । সাধক তাঁর অন্তিম অবস্থায় এসে এই পথে চলতে সক্ষম হন, যদি তিনি তাঁর বিভ্রান্তিকে ত্যাগ করতে পারেন। অর্থাৎ, যদি সমাজে প্রচলিত অহংকারের আরাধনার থেকে নিজেকে অপসারিত করতে সক্ষম হন, তবেই এক সাধক এই পথে চলতে পারেন, তবে হ্যাঁ, তুমি যেই প্রথম কথা আমাকে বললে এখন, অর্থাৎ এটিই সকলের লক্ষ্য কিনা! তার উত্তর হ্যাঁ, এটিই সকলের পরমলক্ষ্য”। দিব্যশ্রী চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, “তাহলে এই অবস্থায় উন্নীত হবার আগে কি কি করেন ব্যক্তি! ... কর্ম তো কেউই করেন না, তা তো কৃতান্ত থেকেই জেনেছি আমি । সেখানে থেকে এও জেনেছি যে কেবলই কর্ম করার চিন্তা, ইচ্ছা আর কল্পনাই হলো কর্ম। ... আর এও জেনেছি যে এই চিন্তা, ইচ্ছা ও কল্পনার নাশ হতে হয়। এও জেনেছি কৃতান্ত থেকে যে তাদের নাশ স্বয়ং নিয়তির সাখ্যাতকারেই সম্ভব । কিন্তু তারা সর্কক্ষণ নিয়তির থেকে অর্থাৎ যথার্থের থেকে নিজেদের আচ্ছাদিত করে রেখে দেয় । তাহলে উপায় কি? ইচ্ছা, চিন্তা আর কল্পনা সর্বদা আত্মকে তিনখণ্ডে অর্থাৎ ব্রিগুণে বিভক্ত করে রেখে দেয়, আর এই তিনগুণে বিভক্ত থাকা অবস্থায় আত্ম সর্বদাই অহংকারে আবদ্ধ হয়ে থাকে, আর তাই ইচ্ছা, চিন্তা আর কল্পনাকে নিয়তির সম্মুখে আন্তেই পারেনা । কৃতান্ত থেকে এও জেনেছি যে যখন আত্ম ব্রিগুণ থেকে একত্রিত হয়ে গিয়ে অখণ্ড হয়ে ওঠে, তখনই নিজের অহংকারের পর্দরি অপসারণ করে, চিন্তা, ইচ্ছা ও কল্পনাকে নিয়তির সম্মুখে নিয়ে আসতে পারে। কিন্ত পিতা, এ তো অন্তিম যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ করার অবস্থায় আত্ম তো পৌছাতেই পারেনা । নিয়তি কি করেন তাঁকে এই অবস্থায় উন্নীত করে তোলার জন্য?”

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।