Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত তাঁর প্রিয় হবেন, সেই ধারণা রাখেন । তাই যদি তুমি এমন ধারণা রাখো যে তাঁর কাছে কনো সন্তান তাঁর প্রিয়, কারণ সে অবতার বা সাধু বা ইত্যাদি, আর অন্য সন্তানরা তুচ্ছ, কারণ তাঁরা অবতারাদি নন, তাহলে তিনি তোমাকে সন্তানন্নেহে কখনোই বক্ষে ধারণ করবেন না। যখন স্বতঃই তুমি তাঁর প্রিয় হয়ে উঠবে, কারণ তুমি তাঁর মাতৃত্বকে ন্নেহ করলে, আর তিনি ঈশ্বরী হবার আগে, কেবল মাতা । তাঁর কাছে মাতা হওয়া অধিক আনন্দের, ঈশ্বরী হওয়া নয়। তাই পুত্রী, কেন তাঁর সন্তানদের মধ্যে ভেদাভেদ উৎপন্ন করছো, ইনি অবতার, তিনি অবতার নন, এই বলে? সকলেই অবতার, কারণ যতই নিজ নিজ অহংকার নিয়ে সকলে বসে থাকুন, সকলেই নিজেদের অন্তরে তাঁরই ভ্রান্ত রূপ, অর্থাৎ অখণ্ড আত্ম, বা আধুনিক ভাষায় আত্মাকে ধারণ করে বসে আছেন, অর্থাৎ সকলেই তিনি, সকলেই স্বরূপে তিনিই । তাই কেন একজনকে অবতার বলা, আর অন্যজনদের নয়? পুত্রী, কেবল মানুষই কেন, এই যে জানালায় একটি সুন্দর সকলেই তো তাঁরই অবতার । যতটা তুমি প্রিয় তাঁর কাছে, ততটাই প্রিয় সেই কাকটিও ও সেই বুলবুলিটিও, আর এই যে ভূমি দিয়ে যাচ্ছে, সেই পিপীলিকাটিও। কিন্তু পু্রী, তোমার সেই বোধ এখনো জন্ম নেয় নি। চিন্তার কিছু নেই পুত্রী ৷ তুমি বিভিন্ন গ্রন্থ পাঠ করো। জানি তার থেকে সার লাভ করবে না, তাও পাঠ করো । তোমার পাঠ সমাপ্ত হলে, অতঃপরে, তুমি সত্যকে উপলব্ধি না করলেও, সত্যকে উপলব্ধি করার মত অবস্থাতে উন্নত হয়ে যাবে । তখন আমি তোমাকে কৃতান্তের মূলতব্ব, অর্থাৎ কৃতান্ত মহাসুব্র প্রদান করে, তোমায় কৃতান্তিক হবার পথে দ্বিতীয় চরণে উন্নীত করবো”।

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।