Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

সমরলীলা তাহলেই বলো, রোদ্দুর নিজেকে সূর্যের অবতার বলে না মেনে, তা ভুলে আছে, আর তাই তাঁর মধ্যে সূর্যকে দেখা যাচ্ছেনা । কিন্তু সে ভুলে আছে বলে কি, তাঁর মধ্যে থেকে উষ্ততা বিনষ্ট হয়েছে পুত্রী? না তো? একই ভাবে পুত্রী, যিনি নিজের অহংকারে মেতে আছেন, আর আমি অমুকের সন্তান, অমুক বংশের সন্তান, অমুক পেশায় যুক্ত, অমুক পদের অধিকারী, অমুক পুরস্কারপ্রাপ্ত, অমুক প্রতিষ্ঠাধারি, বা আমি ধনবান, আমি দরিদ্র, আমি দুখিনী, আমি পীড়িত, আমি পিতা, মাতা, বা ইত্যাদি ইত্যাদিতে মজে রয়েছেন, তাঁর অন্তরে কি আত্ম নেই? তাঁর অন্তরের আত্ম কি অখণ্ড থেকে খগ্ডিত হয়ে গেছে? হতে পারে তিনি সেই আত্মকে ভুলে রয়েছেন, কিন্ত তাই বলে কি সেই আত্ম নেই? ধরে নাও এবার কিছু সাধু রয়েছেন, যারা নিজেকে আত্ম বলে তো মেনে নিয়েছেন, কিন্তু সেই আত্ম যে ব্রন্মের ভ্রমিত রূপ হয়ে, শক্তিকে ধারণ করে শক্তিমান, শ্রীকে ধারণ করে শ্রীমান, বিদ্যাকে ধারণ করে বিদ্যাধর হয়ে রয়েছেন, এবং সেই সমস্ত শক্তি, সমস্ত শ্রী ও সমস্ত বিদ্যার উৎস, পরানিয়তি, পরাপ্রকৃতিকে এখনও জানতে পারেননি, তাই শিব, বিষ্ণু, ব্রন্মা করে ফিরছে, তাঁদের আত্ম কি স্বরূপে ব্রন্ম না হয়ে অন্য কিছু? ... নয়তো? ... তাহলে তাঁদেরকে অবতার কেন বলছ না! পুত্রী, যতক্ষণ উনি বিশেষ, তিনি বিশেষ, ইনি অবতার, তিনি অবতার, এই করে যাবে, ততক্ষণ মাতা সবাম্বার সাখ্যাত লাভ করবে না । তিনি জননী, আর যতক্ষণ তিনি জননী, ততক্ষণ তাঁর কাছে সমস্ত সন্তানই সমান । তাই যতক্ষণ না তাঁর সমস্ত সন্তানকে তিনিই বলে সনাক্ত করতে বিরাজ করবেন না। তিনি তোমার কাছে ঈশ্বরী হয়েই বিরাজ করবেন। আর ঈশ্বরী, তুমি কৃতান্ত থেকেই জেনেছ, না আত্মকে, না বিচারকে, না বিবেককে, কারুকেই প্রাধান্য দেন না, ঈশ্বরী কেবল সমর্পিত প্রাণকেই ন্নেহ করেন, আর সেই স্নেহ এতটাই যে, তাঁর জন্য তিনি নিজের ঈশ্বরত্বও ত্যাগ করে, সামান্য সখী, সামান্য গুরু, বা সামান্য কন্যা হয়ে বিরাজ করেন। ২৯৯

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।