Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত তিন রমণীর কথা শুনে, সকলেই বিচলিত হয়ে উঠলেন, কিন্তু কেউ সাহস করে আগে এলেন না। অবশেষে সমস্ত আবেগদের সরিয়ে সামনে এলেন অহং, আর এসে বললেন, “বলশালী কিনা, তার প্রমাণ কি করে নেবে তোমরা?” দেবী কল্পনা নিজের মন্ত্রণায় সফল হলেন দেখে, রমণীয় ঠমক দেখিয়ে বললেন, “যদি বলি, কে প্রমাণ করবে নিজেকে বলশালী বলে? তুমি?” অহং হুংকার দিয়ে বললেন, “হ্যাঁ আমি! ... কেন আপত্তি আছে আমাকে সঙ্গী করতে!” দেবী ইচ্ছা বললেন, “আপত্তি তো এমনি নেই, দেহগঠন দেখে তো তোমাকে রমণীয়ই মনে হচ্ছে, কিন্তু কেবল রমণসঙ্গী হলেই কি আর হবে! ... তুমি কি এঁদের রাজা! ... আমরা এমন রূপসী, রাজা ছাড়া কারুর কি আমাদের সঙ্গিনী করে পাওয়া উচিত! “ দেবী চিন্তা বললেন, “দেখে তো মনে হচ্ছেনা, ইনি রাজা! চলো দেবরাজ ইন্দ্রের কাছেই যাওয়া যাক”। অহং আবার হুংকার দিয়ে বললেন, “আমাদের এখানে কেউ রাজা নেই। ... তারপরেও আপনারা যখন বলছেন, তখন আমরা সকলে এই বচন দিলাম যে, যিনি আপনাদের বলের পরীক্ষায় সফল হয়ে আপনাদের একসঙ্গে তিনজনের সঙ্গী হতে পারবে, সেই আমাদের মধ্যে রাজা হবে, তবে এক রাজার তিন রানী থাকতে পারে, কিন্তু মহারানী তো একজনই হবে, তাই না! তাহলে আপনারাই বলুন, আপনাদের মধ্যে মহারানী কে হবে? আমরা কথা দিচ্ছি, আমাদের রাজ্যের প্রধান রাজা হবেন না, মহারানী হবেন”। দেবী ইচ্ছা মৃদু হেসে বললেন, “বেশ আমাদের তিনজনের মধ্যে মদন যুদ্ধ হবে । আমাদের মধ্যে যার বাহুপাশের থেকে অন্যরা নিজেদের মুক্ত করতে পারবেননা, তিনিই হবেন মহারানী । ... যদি আপনারা এই প্রস্তাবে রাজি থাকেন, তবে আপনাদের মধ্যে রাজা রূপে আমরা তাঁকেই বেছে নেব, যিনি বাকি সমস্ত পুরুষদেরকে ভূপতিত করে দেবেন”। ২৯

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।