Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

সমরলীলা অখণ্ড হেসে বললেন, “আমার কি হবে, সেটা ভাবার জন্য, আমার আরাধ্যা, মাতা সর্বান্থী আছেন । আমি তাঁর প্রতি সমর্পিত, আর তিনি হলেন একমাত্র সত্য, তাই আমার চিন্তা ত্যাগ করে, এখন নিজেদের চিন্তা করুন দেবীরা”। এই কথা বলার সাথে সাথে, অখণ্ড সতিশকে আদেশ দিলেন, “পুত্র, সামান্য বাণ নিক্ষেপ করে, ছায়াদেবীদের এই পর্দার নাশ করো । শীঘ্র করো”। তাঁদেরও বেগগতি আজ বেগতিক । তাঁরা পশ্চাৎমুখিও হতে পারেন নি, সতিশ নিজের বাণের মাধ্যমে, যেই পর্দা ধারণ করে নিজেদেরকে আচ্ছাদিত করে রেখেছিলেন ছায়াদেবীরা, সেই পর্দরি নাশ করলেন। আর তা করা মাত্রই, ছায়াদেবীদের অঙ্গে অগ্নি প্রজ্বলিত হয়ে উঠলো । প্রকাণ্ড আর্তনাদের সাথে সাথে ছায়াদেবীরা চিৎকার করতে শুরু করলেন, “রক্ষা... আহ! ... রক্ষা... কেউ আমাদের রক্ষা করুন! ... কেউ...”আর শব্দ উচ্চারণ সম্পন্ন হবার আগেই, তাঁরা ভস্মে পরিণত হয়ে গেলে, সেই ভস্মপিপ্ততে দেবী দখিনা বাতাস প্রদান করলেন, আর তা মুহুর্তের মধ্যে মাতা সর্বাম্বীকে ভস্মবিভৃষিত করে, তাঁকে অপরূপা করে তুলল । আর সেই দেখে, সতিশ ও ক্ষিতীশ আনন্দিত হয়ে বললেন, “যার ছায়া মাত্র তোমরা, তোমাদের এতোই স্পর্ধা যে তোমরা তাঁকেই বন্দিনী করতে এসেছিলে । হ্যাঁ তোমরা তাঁকে বন্দিনী করেছ আজ । তাঁকে ভস্মবিভূষিত করে আজ তোমরা তাঁকে তোমাদের ইতিহাসগাঁথার মধ্যে তাঁকে বন্দি করেছ, যেই ইতিহাস কথাতে, তোমাদের নাশ হলো, আর তাঁর হলো ভস্মাভিষেক”। এবার খপু সম্মুখ এসে বললেন, “মাতা, আপনি আমাকে আপনার পরবর্তা তিন অবতারের আত্ম হয়ে বিরাজ করতে বলেছেন । তখন প্রভু অখণ্ড ভ্রমিত ছিলেন। কিন্তু আর তিনি ভ্রমিত নেই। তাই তিনি থাকতে আমি যদি আপনার সেই অবতারদের আত্ম হই, তা তাঁর অপমান করা হবে । ... তাই মাতা আমাকে আদেশ দিন যাতে, আমি তাঁর মধ্যে বিলীন হয়ে যাই। ... ২৯৫

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।