Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত পবিত্রতা মানেই আমি, পবিত্রতা মানেই শূন্যতা, কারণ শূন্য মানেই তাই যেখানে কনো বিশেষত্ব নেই, যেখানে কেবলই নির্বিশেষ ভাব । অর্থাৎ কনো প্রতিযোগিতা নেই, কনো সম্মান নেই, কনো শক্র-মিত্র কেউ নেই, কনো আকাঙ্া নেই, কনো কিচ্ছু নেই। আর এই মহাশূন্যতাই হলো ধ্যান, আর এই ধ্যানই হলো পবিত্রতা । আর উপপতির নাশ হলো অনাহতের জ্ঞানের চাপে । চিন্তার পশ্চাতে থাকে জ্ঞান । যার যেমন চিন্তা, তাঁর তেমন জ্ঞান। আর শ্রেষ্ঠ চিন্তা কি? শ্রেষ্ঠ জ্ঞান কি? শ্রেষ্ঠ চিন্তা হলো ব্রন্মের জ্ঞান, অর্থাৎ শূন্যের জ্ঞান, অর্থাৎ আমার জ্ঞান ধারণ করা, আর সেই জ্ঞান লাভ হওয়ার প্রমাণই হলো ্রন্ষাণ্ডে স্বতঃই ওঁকারের বিস্তার করে, না কল্পনা, তোমার পরামর্শ অনুসারে মুখে ও জপ করে নয়, স্বতঃই এই ওঁকার অন্তরে গুঞ্জন হয়, আর সর্কক্ষণ হতেই থাকে, যেমন এখনও শুনতে পাচ্ছ। ...আর তা কখন হয়? যখন সমস্ত চিন্তার নাশ হয়, আর সমস্ত ভ্রমের নাশ হয়। তাই কি বুঝলে, প্রথমে কল্পনার নাশ হয়, অতঃপরে ইচ্ছার, আর শেষে সমস্ত চিন্তার নাশ হলে, অহংকারের বিনাশ হয়, আর অখণ্ড তোমাদের অধীন থেকে মুক্ত হয়ে, নিজের স্বরূপে প্রকাশিত হয়ে, মোক্ষলাভ করে । ... এবার অখন্তের মোক্ষ লাভের সময় হয়ে গেছে, তাই তোমাদের অখণ্ড বললেন, “অপেক্ষা করুন দেবী! ... আমি যে আমার পুত্রদের কথা দিয়েছি, এই দৃশ্য সকলে দেখবে । তীঁরা ছায়াপুত্রদের নাশ করে এলো বলে । তাই একটু অপেক্ষা করে যান। ... এই দৃশ্য নিজেই যে এক মহাবিজ্ঞান। তাই এই মহাবিজ্ঞানের দৃশ্য দেখা থেকে আপনার সন্তানদের বঞ্চিত করবেন না কৃপা করে”। সতিশ ও ক্ষিতীশ সেখানে নিজেদের রথ সহ তীব্রবেগে উপস্থিত হলে, ছায়াদেবীরা অখপ্তকে তিরস্কার করার সুরে বললেন, “তোমার কি মতিত্রষ্ট হয়ে গেছে অখণু! ... আমাদের জন্য তুমি এই ব্রন্ষাণ্ডের প্রভু! আমাদের নাশ হয়ে গেলে, তোমার কি হবে?” ২৯৪

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।