Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

সমরলীলা আর সেই ইচ্ছাদের প্রতি বিভিন্ন জীবদের মোহও কম নয় । তাই সমস্ত ইচ্ছারা নিজেদের থেকে আর অণুইচ্ছা নির্মাণ করে করে, সহস্র লক্ষ কোটি ইচ্ছা হয়ে গিয়ে, সেই প্রতিটি ইচ্ছা একটি একটি বাণ হয়ে গিয়ে, আবর্তের সবঙ্গিকে বিধে দিলেন নারায়ণাস্ত্র, আর আবর্ত প্রকাণ্ড বেদনায় চিৎকার করতে করতে শবে পরিণত হলো । উপপতির অবস্থা এমনই ছিল যে তাঁর পক্ষে তাঁর ভ্রাতাদের মৃত্যু দেখার সৌভাগ্যও হলো না। ্রন্ষান্ত সমস্ত যোনির সমস্ত জীবের নির্মিত ব্রন্ষাপ্ুদের চিন্তা । সেই চিন্তার ভার একত্রিত হয়ে, এতটাই প্রকাণ্ড যে, উপপতি এতক্ষণে অনাহতের গভীর তলদেশে শায়িত হয়েছে। এই করতে করতে যখন অনাহতের অন্তিম তলে উপপতির শব শায়িত রইল, তখন অনাহত থেকে ওঁকারের নিনাদ শোনা গেল। আর সেই শুনে হাস্য বেশে, মাতা সর্বাম্থী বললেন, “কি বুঝলে ছায়া! সুযুন্লার সমস্ত তত্বকে কি কল্পনার বিনাশ। জীব যখন নিজের সমস্ত কল্পনার থেকে মুক্ত হয়ে যায়, তখনই তাঁর আজ্ঞাচক্র জাগ্রত হয়, আর জানো এই বিনাশে কি জাগ্রত হয়? কি করেই বা জানবে? ... জেনে নাও তাহলে । প্রেম জাগ্রত হয়, যা হলো যথার্থ শক্তি, কনো কল্পশক্তি নয় তা । যথার্থ শক্তি। কেন যথার্থ শক্তি? কারণ প্রেম মানেই দুইয়ের নাশ । প্রেম মানেই একাকার । সত্যের সাথে একাকার হওয়াই হলো প্রেম। আমার সাথে একাকার হওয়াই প্রেম । আর যেহেতু আমি যথার্থ, তাই আমার সাথে একাকার হওয়াই হলো যথার্থ শক্তি। আবর্তের নাশ হলো বিশুদ্ধের সমৃদ্ধিতে। আর বিশুদ্ধের সমৃদ্ধি কি? সমস্ত ইচ্ছার নাশ। ইচ্ছার সম্পদের বিস্তার সমাপ্ত হলো, আর প্রকাশিত হলো যথার্থ সম্পদের । জানো কি সেই যথার্থ সম্পদ? পবিত্রতা, হ্যাঁ পবিব্রতাই হলো একমাত্র যথার্থ সম্পদ, যা কনো মায়া নয়, যা সম্যক ভাবে যথার্থ সম্পদ ৷ কেন যথার্থ সম্পদ তা? কারণ পবিত্রতার কনো বিনাশ নেই, বাকি সমস্ত সম্পদ বিনষ্ট হয়ে যায় ব্রহ্ষাণ্ড লয় হবার সাথে সাথে অর্থাৎ জীবের মৃত্যুর সাথে সাথে। ... কিন্তু ২৯৩

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।