সমরলীলা গেছে যে, চিন্তার বলে কনো বিদ্যা, কনো জ্ঞান, কনো কলা অর্জন করা যায়না । তাদের অর্জন করা যায় আমার কাছে সমর্পিত হবার ফলে, ও চিন্তামুক্ত হলেই। একই ভাবে অখণ্ড এও স্পষ্ট ভাবেই জানে এখানে, এই ব্রন্ষাণ্ডে যে, ইচ্ছা হলো আমার শ্রীরূপের ছায়া । আর যতই ইচ্ছা দাবি করুক যে যাকিছু সম্পদ এই ব্রহ্ষাণ্ড অর্জন করেছে, তা সেই ইচ্ছার ভিত্তিতেই লাভ করেছে, এই ব্রন্ধাপ্ডের আত, অর্থাৎ অখণ্ড স্পষ্ট ভাবে জানে যে, ইচ্ছা সম্পদের না রচনা করে, আর সম্পদ অর্জন করায় । সে জানে যে কেবল যেই সম্পদ সে নিয়তির লিখনে লাভ করেছে, তার উপর ইচ্ছা নিজের অধিকার স্থাপন করে বলে যে সেই সম্পদ ইচ্ছার বলে সে লাভ করেছে। তাই এই ব্রন্মাণ্ডে অন্তত ছল করে কনো লাভ নেই। আর কল্পনা, অখণ্ড এও স্পষ্ট ভাবেই জানে যে, কল্পনার কনো শক্তি নেই। কল্পনার বলে সে কনো শক্তি অর্জন করেনি, কনো কালেই করেনি, আর কেউ কনোদিনও করেও না । সে জানে যে কল্পনা আমার আদিশক্তি রূপের ছায়া, আর সে কেবল দাবি করে ফেরে যে, যাকিছু শক্তি ব্যক্তির কাছে আছে বা আসে, তা কল্পনার মাধ্যমেই সে লাভ করেছে বা করবে । ... এই ব্রন্ষাণ্ডে আমি বিরাজিতা ৷ তাই এই ব্রহ্ষাও ভ্রমমুক্ত, আর এখানে স্থিত আত্ম, বা অখণ্ডও সমস্ত ভ্রমের থেকে মুক্ত । আর তাই তাঁকে এখানে স্থিত হয়ে ভ্রমিত করা অসম্ভব যে, নিয়তি তোমাদের তিন ছায়ার মাধ্যমে ক্রিয়া করেন। ... আর শুনে রাখো ছায়াদেবীরা। একবার আমি যখন তোমাদের এই ব্রহ্ষাণ্ডে নাশ করবো, তখন ক্রমে ক্রমে প্রতিটি ব্রন্মাণ্ডে তোমাদের নাশ হওয়া শুরু হয়ে যাবে। ছায়া, তোমরা তো আর্যব্রা্ণদের বশ করে, এই কথারই প্রচার করেছিলে না যে, অহংকারই হলো আসল শক্র, আর তাকেই নাশ করতে হয়। কি ভুল বলছি? এটাই দেখিয়েছিলে না তাঁদেরকে বশ করে যে, অহংকারের থেকে জাত মায়াসেনা, অর্থাৎ রিপু পাশ, ইন্দ্রিয়দের দমন করাই হলো প্রকৃত যুদ্ধ। আর এই ভাবে তাঁদেরকে বশ করে রেখে, নিজেদেরকে সুরক্ষিত করে রেখে দিয়েছিলে । ২৮৯
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।