জন্মলীলা ... আর তা করে নিতে পারলে, আর ব্রিদেবীদের থেকে কনো চিন্তা থাকবে না । যদি ত্রিদেবী ভিন্ন ভিন্ন তিনটি অবতারও গ্রহণ করেন, তাও তো এই আধ্যাত্মিক ব্যক্তিদেরই সঙ্গ গ্রহণ করবেন, আর তাঁরা তাঁদেরকে আবেগ, কল্পনা, ইচ্ছা ও চিন্তারই পাঠ প্রদান করবে । আর যদি কনো অবতার দেহ ধারণ করার ফলে তাঁরা সক্রিয় হয়েও ওঠেন, এবং সক্রিয় হয়ে উঠে সমস্ত দেব, এমনকি ব্রিদেবেরও অভয় লাভ করে ফেলেন, তা সত্বেও, আমাদের বলশালী পুর্ররা তাঁকে বশ করতে সক্ষম হবে। ... তাই চলো, আমাদের আবেগদের সাম্রাজ্যে যাওয়া উচিত। ... তাঁদের সংঘবদ্ধ করে, তাঁদের নৃপতিরূপে অহংকে স্থাপন করে, অহংএর সঙ্গিনী হয়ে থাকবেন আর সকল দেবও । তাঁদের থেকে আমরা আমাদের, আমাদের পতির ও আমাদের সন্তানের জন্য এমন বরদান কামনা করবো যে, যদি কনো অবতারদেহে ব্রিদেবী সমস্ত ব্রিদেব ও দেবদের বশ করেও নেন, তাও আমরা তাঁর বশ্যতা থেকে মুক্তই থাকবো”। এমন বিচার করে, দেবী কল্পনা, চিন্তা ও ইচ্ছা গেলেন সেখানে যেখানে অহং ও অন্য আবেগরা বিরাজ করছিলেন । সেখানে গমন করে, তাঁরা দেখলেন আবেগরা ও অহং ইতিস্তত বিচরণ করছেন। সেই দেখে, দেবী কল্পনা চোখের ঈসারা করলেন দেবী ইচ্ছা ও চিন্তাকে, এবং তিনজনেই রমণীসুলভ আচরণ করতে শুরু করলেন । বিভিন্ন প্রকার ঠমক ও দেহসৌন্দর্য প্রকাশ করে, উপস্থিত সমস্ত পুরুষদের প্রলোভন দিতে থাকেন তাঁরা । ক্রমশ তাঁদের এই অঙ্গভঙ্গি সকলের চিত্তাকর্ষণ করতে শুরু করে, আর একটা সময়ের পর, সকলে সকল কাজ ছেড়ে এই তিন রমণীর দেহসৌন্দর্যকে দেখতেই একত্রিত হলেন। দেবী কল্পনা যখন দেখলেন যে, তাঁদের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে, তখন দেবী ইচ্ছাকে বললেন, “চল ইচ্ছা! এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। বড় সাধ জেগেছিল, কনো শক্তিশালী মরদের সঙ্গিনী হবো, তা এখানে উপস্থিত কারুর মধ্যে সেই বলই নেই। চলো অন্যত্র দেখি, কনো বলবান পুরুষ পাই কিনা!” ২৮
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।