Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত যদিও, দুর্ভাগ্য দেখ ছায়া! ... যারা আমার এই সন্তানদের মার্গদর্শনকেই অনুভব করে নেয়, তাঁরা সেটিকেই আমার ম্নেহ বলতে শুরু করে! ... সত্যই আমি নিজেও অবাক হয়ে যাই। তোমরা হও না! ... কি? হওতো? ... আমিও খুব অবাক হই জানো! যাদেরকে আমি স্নেহ করা শুরুই করলাম না, কেবলই তাঁদের প্রতি সন্তানের কর্তব্যপালন করি, তাঁরা আমার সেই কর্তব্যপালনকেই আমার ন্নেহদান বলে আখ্যা দেয়! ... জানো তখন সব থেকে অধিক খারাপ লাগে তোমাদের জন্য । কি অক্লান্ত পরিশ্রমটাই না করো, এঁদেরকে বশে রাখতে, এঁদেরকে অহংকারে ডুবিয়ে রাখতে । তারপরেও, একটিবারের জন্য তাঁদের অহংকারের পর্দা সরলো কি সরলোনা, তাঁরা আমার জয়গান গাইতে শুরু করে দেয়। ... জানো তখন খুব ইচ্ছা করে, একবার তাঁদের কাছে যাই আর বলি, “পুত্র, এই তিন ছায়াদেবী পরিশ্রমকে এমন অবহেলা করো না । এঁরা বড্ড ব্যাথা অনুভব করবে”। ... কিন্তু পরক্ষণে ভাবি, না, বড় আশা করে এঁরা আমাকে মা ডেকেছে। এদের আশাটা ভেঙে দিলে, ওরা বড় ব্যাথা পাবে, তাই ইচ্ছা থাকলেও, তোমাদের হয়ে তরফদারি করতে পারিনা! ... খুব খারাপ লাগে জানো তো! যাইহোক, তোমরা ভস্ম হতে প্রস্তুত তো! ... এই যে অখণ্ড, এদেরকে বলে কয়ে এনেছ তো এখানে! বলেছ নাকি না বলেই নিয়ে চলে এসেছ! ... আচ্ছা দেখেছ! ... এটার জন্য কিন্তু আমাকে দোষ দিতে পারবে না! আমি কিন্তু অখণ্ডকে ভোলা করিনি । ... কি জানো তো ওর একটা সব থেকে খারাপ গুণ হলো, যেই মুহুর্তে ওর তৃতীয় গুণ, মানে তমগুণ জেগে ভৈরব হয়ে যায়, সেই মুহুর্তে ও ভোলা হয়ে যায়। ... আগে এমন ছিল না জানো, এই তোমরা এতো ভোলা ভোলা বলেছ না ওকে, ওর মধ্যে এই চারিত্রিক গুণটা বেশ জমে উঠেছে। ... তো যাই হোক, সে যখন বলেনি, তখন আমিই তোমাদের বলে দিই । তোমাদেরকে এখানে আনাই হয়েছে, তোমাদেরকে এই ব্রন্মাণ্ডে ভস্ম করে দেবার জন্য ৷ তারপর এই ব্রন্ষাপ্ডের থেকে ২৮৬

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।