কৃতান্ত যায়! ... কি দেবী চিন্তা, আপনি চিন্তা করতে পারেন তা! ... আপনাদের ব্যখ্যা অনুসারে তো, স্বামীকে অসৎ পথে চালনা করানোই সতীর ধর্ম, স্বামীর প্রতি মোহগ্রস্ত থাকাই হলো সতীর ধর্ম, স্বামী পাতক হয়ে গেলেও, তাঁকে সঙ্গ দেওয়াই হলো সতীর ধর্ম। তাই না! আরে আমিও না! এই প্রশ্ন করে তোমাদের বিব্রত করার কিই বা অর্থ তোমরা তো প্রমাণ দিয়েই রেখেছ সমস্ত কিছুর। তাই না কল্পনা! ... তোমাদের প্রমাণই তো তুলসী, বৃন্দী, এঁরা ... তাই না! ... তোমাদের প্রমাণই তো মন্দাদরি, কি ঠিক বলছি তো! ... সীতাকে যবে থেকে বাল্ীকি সতী বলেছেন, তবে থেকে তোমরা আঞ্চলিক রামায়ণ স্থাপন করে করে, সীতাকে তুচ্ছ করে দিলে । দ্বৈপায়ন যেইমুহুর্ত থেকে ভ্রৌপদীকে সতী বলেছেন, অমনি ভ্রৌপদীকে কুরুক্ষেত্র যুদ্ধের কারণ করে দিলে তোমরা! ... কি তাই তো! ... তাহলে এবার তোমরাই বলো, আমি কি করে সতী হতে পারি! ... আমি স্বামীকে ত্যাগ দিয়ে সমুদ্রমন্থন করতে বাধ্য করেছি; আমি স্বামীকে বিরক্তি ত্যাগ করে বৈরাগী হতে বাধ্য করেছি; স্বামী সন্তানের গলা কেটেছে, তাই স্বামীর উপর জোর খাটিয়ে সন্তানকে পুনজীবিত করেছি; স্বামী যাতে কুম্তকর্ণকে ইন্দ্রীসনের বরদান না দিতে পারে, তাই তাঁকে দিয়ে নিদ্রাসন বলিয়েছি। আমি কি করে সতী হতে পারি বলোতো |... না, আমি আর কি বলবো? তোমরাই বলো । আমি কি ভাবে সতী? আরে ছাড়ো আমার অতীতের কথা । এই এখনের কথাই ধরো না, যখন তোমাদের পুত্ররা আমার তপস্যা করছিল, আমার স্বামী তো আমাকে কতবার বললেন, তোমাদের পুত্রদের কাছে গিয়ে, তাঁদেরকে বরদানে ভূষিত করার কথা । আরে আমি কি আর সতী স্ত্রী যে, স্বামীর সমস্ত আদেশের পালন করবো! ... আমি তো স্বামীর বিরোধ করে, তাঁদের কাছে যাইও নি, আর বরদানও দিইনি । ... এবার বলো, আমি কি করে সতী হতে পারি? আর এই দেখো না, এই যে আমি এই সমস্ত কথা বললাম তোমাদেরকে, এই কথাকে শিখন্তী ২৮৪
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।