কৃতান্ত অখণ্ড নিজের অন্তরে ক্রোধ ধারণ করলেও, মুখে মিষ্ট হাস্য প্রদান করে বললেন, “সঠিক কথা দেবীরা ৷ তবে দেবী সর্বাম্বী যখন আমার পুত্রদের সাথে একাত্ম হয়ে যাবে, তখন আমি ও আপনারা একত্রিত হয়েও, আপনার পুত্রদের রক্ষা করতে পারবো না। ... আর যেহেতু আপনারা আপনাদের পুত্রদের সহায়তা প্রদান করেছেন, তাই আমার পুত্ররাও তাঁদের মাতার হস্তক্ষেপ কামনা করেছেন, যিনি তাঁদের পক্ষ হয়ে এই যুদ্ধে অবতরণ করতে চলেছেন”। যার মাধ্যমে অপরদিকের সমস্ত কিছু তাঁরা দেখতে পাবেন, কিন্তু সম্মুখের ব্যক্তি তাঁদেরকে দেখতে পেলেও, তাঁদেরকে স্পর্শ করতে পারবেন না । অখণ্ড সেই দেখে, কিছুটা আচম্থিতই হলেন এবং মাতা সবাম্বীকে অন্তরে অন্তরে প্রশ্ন করলেন, “এ কি নতুন লীলা ছায়াদেবীদের, হে দেবী?” মাতা সবন্বা হাস্মবশে আজ্ঞাতে নিজের আসনে স্থিত থেকেই বললেন, “ছায়া কখনো কায়ার সম্মুখীন হতে পারেনা অখণ্ড । যদি তা হয় কখনো, তাহলে সেইমুহুর্তেই ছায়া ভস্মীভূত হয়ে যায়। আমি হলাম সত্য অর্থাৎ কায়া, আর তোমার ভ্রমের কারণে সৃষ্ট আমার ছায়া হলেন এই ছায়াদেবীরা, তাই আমার উপস্থিতির সংবাদ লাভ করা মাত্রই, তাঁরা এই আচ্ছাদন ধারণ করে নিয়েছেন, নিজেদের আমার থেকে সুরক্ষিত রাখতে”। অখণ্ড সেই উত্তর শুনে মুচকি হেসে ছায়াদেবিদের উদ্দেশ্যে বললেন, “তাহলে দেখলেন তো দেবীরা, তাঁর নাম শুনেই আপনারা নিজেদের আবরণ ধারণ করে নিলেন । তিনি সম্মুখে আসলে, আপনাদের কি হাল হবে?” ছায়াদেবীরা সেই কথাতে হাস্য প্রদান করে বললেন, “প্রভু আপনি আমাদের সাথে থাকতে, আমাদের কিসের চিন্তা । ... তিনি আমাদের কায়া, তো আপনিও তো সেই কায়ারই প্রকাশ, অর্থাৎ সেই কায়ারই দর্পণচিত্র আপনি । আপনি আর আমরা মিলে, সর্বান্বীকে বন্দি করে ২২৮০
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।