সমরলীলা আর হ্যাঁ, যেই বরদান আমি তাঁদেরকে প্রদান করেছি, তারও যাতে সম্মান অক্ষত থাকে, সেই মন্ত্রণা তোমাদের মাতা স্বয়ং আমাকে দিয়েছেন। আমি এখন ছায়াদেবীদের সম্মুখে গিয়ে, তাঁদেরকে বিভ্রান্ত করবো, এবং তাঁদেরকে তোমাদের মাতার সম্মুখে নিয়ে যাবো, যেখানে তাঁরা তোমাদের মাতাকে বন্দিনী করার অভিলাষে যাত্রা করবেন । একবার তাঁরা সেই স্থানে যাত্রা করলে, তাঁদের প্রভাব থেকে তাঁদের পুত্ররা যুক্ত হয়ে যাবে । সেই সময়ে তোমরা তাঁদের নাশ করবে, এই তিন অস্ত্র, যা আমি তোমাদের প্রদান করলাম এখন, তা দিয়ে। আর এঁদের নাশ হবার পরেই ছায়াদেবীদের নাশ হবে । তাই এঁদের হত্যা করে, শীঘ্রই আমাদের নিবাসে, অর্থাৎ আজ্ঞাচক্রে স্থাপিত হও । আর হ্যাঁ, আমি এবার এই শিবির থেকে নির্গত হয়ে ছায়াদেবীদের কাছে যাচ্ছি, তাঁদের ভ্রমিত কিছুক্ষণের মধ্যেই নির্গত হবে । তোমরা যুদ্ধক্ষেত্রে যাচ্ছ দেখেই, তাঁরা নিশ্চিন্ত হয়ে, আমার সাথে গমন করবেন । তাই সামান্য বিলম্ব করে, রণক্ষেত্রে প্রবেশ করো”। এতবলে অখণ্ড শিবির ত্যাগ করে, ছায়াদেবীদের সম্মুখে গেলেন। সেখানে পৌছতেই, ছায়াদেবীরা অখপ্ডের পশ্চাতের দিকে তাকালেন । সেই দেখে অখণ্ড হেসে বললেন, “আসছে, বিচার বিবেক শীঘ্রই আসছে রণক্ষেত্রে। তবে এবার তাঁরা এলে, তাঁদেরকে প্রতিরোধ করা আপনাদের পক্ষেও অসম্ভব হয়ে যাবে দেবীরা । ... তবে তার নিরমায় করাও আপনাদের হাতেই আছে, অন্তত যতক্ষণ আমি আপনাদের সঙ্গে রয়েছি, ততক্ষণ তো তা অবশ্যই আপনাদের হাতে রয়েছে”। দেবী কল্পনা ব্যকুল হয়ে বললেন, “কেন প্রভু, এমন কি করতে চলেছে, আপনার পুত্ররা যার কারণে তাঁদের জয় সুনিশ্চিত হতে চলেছে! ... আমরা থাকতে আপনার পুত্ররা কিছুতেই আপনার প্রভুত্বের নাশ করতে পারবেনা । আপনিও তো জানেন প্রত, আমাদের কারণেই আপনার প্রভুত্ব, তাই না!” ২৭৯
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।