কৃতান্ত দেবী চিন্তা বললেন, “কিন্ত কেন দেবী? আধ্যাত্মবাদের চর্চা তো বিভিন্নস্থানে বিভিন্ন ব্যক্তি করছেন! আর যেহেতু সমস্ত দেব, সমস্ত ব্রিদেব আমাদের সাথে মিলে আছেন, তাই তাঁরা বা প্রয়োজন?” যা তাঁরা করার চেষ্টাও করছেন, তা এই আধ্যাত্মিক ব্যক্তির সাহায্যেই করবেন । তাই আমাদেরকে এমন আধ্যাত্মবাদের বিস্তার করতে হবে সর্বত্র, যেখানে আবেগ আর কল্পনাকেই সর্বন্ব কিছু মানা হবে, যেখানে কনো গুরু আমাদের থেকে মুক্ত হওয়ার কথাই বলবে না। আমরা যদি তেমন করতে পারি, তবে ব্রিদেবী যদি আধ্যাত্মিক ব্যক্তিদের সাহায্যে আমাদেরকে প্রতিরোধ করতেও চান, তাও তাঁরা সক্ষম হবে না”। দেবী চিন্তা ও ইচ্ছা একই সঙ্গে বললেন, “দেবী যদি আমাদের এমন করতেই হয়, তবে আমাদের শক্তিশালী সন্তানের প্রয়োজন, কিন্তু আমাদের কাছে তো কনো পুরুষই নেই! তাহলে আমরা বংশবৃদ্ধি করবো কি করে?” দেবী কল্পনা বললেন, “উচিত প্রসঙ্গ উশ্থাপন করেছ তোমরা । ... এই বিষয়ে আমাদের সহায়ক হবেন আবেগরা |... কিন্তু তাঁরা বড়ই অসংযত, আর বড়ই ছন্নছাড়া; একে অপরের সাথে লড়াই সংগ্রাম করতে ব্যস্ত । ... চলো তবে আমরা তাঁদের রাজ্যে যাই, আমরা তিনজন । ... আমরা গিয়ে, তাঁদের মধ্যে শ্রেষ্ঠ বলশালী অহংকে নিজেদের অধীনে স্থাপিত করি। ... একবার তাকে নিজেদের বশে স্থাপিত করতে পারলে, আমরা তাঁকে বিবাহ করবো এবং তাঁকে আমাদের সমাজের রাজা করে স্থাপন করবো । তার থেকে বলশালী পুত্র লাভ করে, আমরা আমাদের সাম্রাজ্যকে অত্যন্ত বলশালী গড়ে তুলবো, আর সমস্ত আবেগদের একত্রিত করে রাখবো । আর একবার আমাদের মন্ত্রণা অনুসারে আমরা কাজ করতে পারলে, আমরা অসংখ্য তেমন আধ্যাত্মবাদীর জন্ম দেব, যারা আবেগে বশীভূত হবে, যারা কল্পনা, ইচ্ছা ও চিন্তায় গ্রসিত হবে। ২৭
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।