Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

সমরলীলা হতে পারে? অর্থাৎ আমরা যদি তাঁদের পরাস্তই না করতে পারি, তাহলে আমরা কি করে অখণ্ড পুত্রন্নেহে হাস্য প্রদান করে বললেন, “পুত্র, অহংকারের বিস্তার হলেন এই ছায়াপুত্ররা, আর অহংকারের কর্মধারাই এইরূপ । তা প্রথমে তোমাকে দেখাবে যে তুমি তাঁদেরকে পরাজিত করে দিচ্ছ। এই দেখিয়ে তোমার মধ্যে সে নিজের অর্থাৎ অহংকারের বীজরোপণ করবে । আর একবার যখন তোমাদের মধ্যে অহংকারের বীজ বৃক্ষরূপ ধারণ করে নেয়, অহংকার তখন তোমাদের নয়, সে নিজেকেই নিজে হত্যা করে। অর্থাৎ তোমাদের তাঁরা পরাজিত করেনি, তোমাদের অন্তরে তাঁরা যেই এই দুইদিন পরাজিত হয়ে অহংকারের বৃক্ষরোপণ করেছিলেন, সেই বৃক্ষেরই নাশ করেন, আর তোমাদেরকেও সে অহংকারই মনে করিয়ে, তোমাদের ধারণা প্রদান করছে যে তোমরা পরাজিত হয়েছ। এই হলো অহংকারের কমপ্রক্রিয়া। অহংকার প্রথমে নিজেকে বিকৃতরূপে বিস্তৃত করে দেয় সম্মুখে স্থিত শত্রুর মধ্যে । তা করার ফলে, তোমরা নিজেদের পরিচয় হারিয়ে ফেলে, নিজেকেও সেই অহংকারই ধারণা করো, কারণ অহংকার তোমাদের গ্রাস করে ফেলেছে । আর অতঃপরে তোমাদের অন্তরে নিজেরই নাশ করে, তাঁরা তোমাদেরকে প্রমাণ দেয় যে তাঁরা তোমাদের পরাস্ত করেছে। ... এই কীর্তির প্রভাব যে তোমাদের উপরেই কেবল পরেছে, তা নয়। এই কীর্তিতে স্বয়ং আমিও আক্রান্ত । আমি স্বয়ং সত্য হওয়া সত্বেও, আমার অন্তরে এঁরা আমাকে বিজয়ী করতে করতে, আমার অন্তরে নিজেদেরকে স্থাপন করেছে, এবং সেই বীজ অহংকারকে বৃক্ষে পরিণত করে দিয়ে, আজকে আমাকেই স্বয়ং অহং করে তুলেছে । আর এই ভাবে তারা আমার দ্বারা সৃজিত হওয়া সত্বেও আমাকেই শাসন করছে। তাঁরা স্বয়ং প্রকাশিত হয়না শত্রু অর্থাৎ বিচার ও বিবেকের সম্মুখে । বরং তাঁরা নিজেদের অসংখ্য মায়ারপকে সাধকের বিচার ও বিবেকের সম্মুখে রাখেন । সাধকের বিচার ও বিবেক সেই মায়া অহংকারকে দমন করে, অত্যন্ত আনন্দিত হন। আর যেই সময়ে যুদ্ধ করতে করতে ২৭৭

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।