Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

সমরলীলা উঠলেন, “না দেবী না! ... আর না! ... আর ভ্রমে থাকবো না আমি । ... আর বিরক্ত হয়ে থাকবো না আমি। ... আর কল্পনা, ইচ্ছা, ও চিন্তার প্রভাবে থাকবো না আমি। ... আর বিশেষ হয়ে থাকবো না আমি । আর কারুর প্রত হতে কামনা রাখিনা আমি । ... এবার আমি আমার স্বরূপ, আমার নিরাকার, অজর, অমর, অনন্ত, অসীম, অব্যাক্ত, অচিন্ত্য স্বরূপে প্রত্যাবর্তন করতে চাই |... বিনাশ চাই আমি, সমস্ত ব্রন্ষাপ্ডের বিনাশ চাই আমি । ... উপায় বলো আমাকে দেবী। ... উপায় বলো আমাকে... শীঘ্র বলো দেবী”। মাতা সববান্বী মুচকি হাসলেন, অখণ্ডের এই পরিণতি দেখে, এবং সমানে নিজের শূন্যকায় স্বরূপত্যাগ করে, পুনরায় সবশ্রী সববাম্থী রূপ ধারণ করলেন। যেন তাঁর এই নিয়তিরূপ ধারণ করা সার্থক হয়েছে। মা্কপ্ডের ক্ষেত্রে সমস্ত প্রয়াসের পরেও, যেহেতু তিনি নিয়তি স্বরূপ ধারণ করেন নি, যেহেতু তিনি ব্রিদেবী হয়েই থেকে গেছিলেন, তাই কল্পনা, ইচ্ছা ও চিন্তার নাশ হতে পারেনি । এবারে তিনি একত্রিত ও পূর্ণ ব্রন্মময়ী রূপ সবাম্বীরপকে ধারণ করে যেন নিজের গন্তব্যে স্থিত হতে চলেছেন। সেই তৃপ্তি থেকে একটি মুচকি হাস্য প্রদান করে, মহাশ্যামবর্ণ উগ্রভৈরবরূপী অখগুকে বললেন, “মাকপ্ডের ক্ষেত্রেও তুমি ব্রিপুরারি হয়েছিলে, কিন্তু তা করতে গিয়ে, ইচ্ছা, চিন্তা ও কল্পনার নাশ করতে পারোনি তুমি, কারণ তুমি স্বয়ং তোমার অহংকারের সাথে যুদ্ধে রত হয়ে গেছিলে । এবার তোমাকে সেই কমই করতে হবে । তাই যাও যুদ্ধক্ষেত্রে যাও, আর নিজের মোক্ষম তিন অন্ত্রকে বিচার ও বিবেকের হাতে প্রদান করে এসো, আর ইচ্ছা, কল্পনা এবং চিন্তাকে উত্তেজিত ও বিভ্রান্ত করে, তাদেরকে আমার সম্মুখে নিয়ে এসো, আর এই সমস্ত কর্ম নিজের উগ্রতাকে নিজের অন্তরেই সীমাবদ্ধ রেখে, বাহ্যে ধূর্ততার সাথে করবে । অতঃপরে কি করনিয়, তুমি স্থান কাল পাত্র বিশেষেই জেনে যাবে । যাও, যদি সত্যিই নিজের পুত্রদের রক্ষা করতে চাও, তবে যাও । নিজের উদ্দেশ্যকে সিদ্ধ করো?” ২৭৫

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।