Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত কিন্ত তুমি তো তা করবে না, কারণ তুমি তো স্বয়ং সত্য হয়েও, স্বয়ং শুন্য হয়েও, সেই পরিচয় বিশেষত্ব ধারণ করাকেই তোমার কাম্য মনে করো । আর সেই কারণেই তো আমাকে স্বীকার না করে, আমাকে ভ্রমিত দৃষ্টিকোণঘারা দর্শন করে, তাঁকে চিন্তা ইচ্ছা ও কল্পনা রূপে ধারণা করে, তাঁদের কাছে নিজেকে সমর্পিত রেখে, নিজের অহংকে সাধন করে প্রভু সেজে থাকাকেই অধিক শ্রেয় কর্মমনে করেন। তুমি নিজের প্রকৃত পরিচয়কে এতটাই অপছন্দ করো, যে তাঁকে নিজের কল্পনার ভিত্তিতে ব্রিদেবী করে প্রকাশিত করে, তাঁদেরকে নিজের দাসী করে রাখাকেই অধিক শ্রেষ্ঠ কর্ম জ্ঞান করো । ... তাই ছেড়ে দাও অসব চিন্তা যে তোমার পুত্ররা বলদস্তদের হাতে নিহত হবে । তুমি তাঁদেরকে রক্ষা করতে পারবে না, কারণ তুমি তোমার উগ্রভৈরব, উগ্রতাপ্বরূপ, প্রলয়কর্তা তমগুণকে প্রকাশিত করে, কল্পনা, ইচ্ছা, ও চিন্তার সর্বনাশ করতে পারবে না; তুমি তোমার মহাকালরপী বিধ্বংসী শঙ্কাত্যাগী শঙ্কররূপকে প্রকাশিত করতে পারবে না কারণ তা প্রকাশিত হলেই যে তোমার অহংদের নাশ অবসান্ভাবি। সেই অহংদের নাশ হলে, তোমাকে তো তোমার স্বরূপে, অর্থাৎ তোমার অপ্রিয় এই শুন্যতায়, তোমার অপছন্দের এই নির্বিশেষ ব্রহ্মরূপে প্রত্যাবর্তন করতে হবে । তুমি তখন আর যে নিজের বিশেষত্ব স্থাপিত রাখতে পারবে না! আর যে প্রভু থাকবে না তুমি! যেই অহং তোমাকে প্রতু হবার ইচ্ছা, চিন্তা ও কল্পনা করায়, সেই অহংকারের মুখোশ যে তোমার থেকে খসে পরে যাবে! ... আর তা যে তোমার কাছে অসহনীয় পীড়া । তাই ভুলে যাও তোমার পুত্রদের, আর তাঁদের নাশ হতে দাও, তোমার অহংস্বরূপদের হাতে”। অখণ্ড সেই কথাতে অত্যন্ত ব্যথিত ও উগ্র হয়ে উঠতে শুরু করলেন, এবং ক্রমে কাল ভৈরবের রূপ ধারণ করলেন । ক্রমে মাতার সমস্ত কথা তাঁর অন্তরে বারংবার প্রতিফলিত হতে শুরু করলে, তিনি প্রকাণ্ড চিৎকার করে উঠে ঘন কৃষ্ণতবর্ণ হয়ে উঠলেন এবং বিক্রাল ভৈরবের রূপ ধারণ করলেন । নিজের অন্তর থেকে প্রকাণ্ড তাপ নিষ্কাসিত হলে, তিনি হুঙ্কার দিয়ে বলে ২৭৪

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।