Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

সমরলীলা তবে তা তখনই করতে সক্ষম হবে তাঁরা যখন তোমার ভৈরব বেশ তাঁদের সাথে যুক্ত হবে। অখণ্ড, এঁর পূর্বেও, সতিশ ব্রন্ধান্ত্র নিক্ষেপ করেছে, নারায়ণত্ত্র নিক্ষেপ করেছে, পাশুপতও নিক্ষেপ করেছে। কিন্তু সেই অন্ত্র সমূহে ব্রহ্মাণ্ড বিনাশী শক্তি থাকবে কি করে? তোমার ভৈরবরূপ, অর্থাৎ ব্রহ্ষাপ্তবিনাশী রূপ যে সেই অস্ত্রে নিযুক্তই ছিলোনা । প্রত্যাবর্তন করে, তাঁদের এই তিন বাণে তোমার ভৈরব শক্তি প্রদান করো । তাঁরা এই যুদ্ধে সক্ষম হবেই হবে। অখণ্ড তোমার এই ভৈরব বেশ সামান্য বেশ নয়। এই ভৈরব বেশের চা মাকণ্ড সম্যক ভাবে করেছিল । আর তাই মার্কপ্ডের ধারা অনুসারে ভঙ্গদেশে বা বঙ্গদেশে যেই তন্ত্রের প্রসার হয়েছিল, তাতে যেমন আমার দশমহাবিদ্যার আরাধনা ও সাধনা করা হয়, তেমনই তোমার ভৈরবরূপেরও আরাধনা ও সাধনা করা হয়, তবে সেখানে কনো ভাবেই সত্তের প্রতীক ব্রহ্মার, রজের প্রতীক বিষ্ণুর, বা তমের প্রতীক শিবের আরাধনা বা উপাসনা করা হয়না । তাই এই ভৈরবরূপকে অবহেলা করো না। এই ভৈরব রূপই হলো আত্মের সবেত্তিম গুহ্য রহস্য । তবে বিচার বিবেক কনো ভাবেই কল্পনা, ইচ্ছা বা চিন্তার দমন করতে সক্ষম নন, কারণ তাঁরা যে আমিই । আমাকেই তুমি ভ্রম বশত এই তিন প্রকাশের রচনা করেছ। তাই এঁদেরকে নাশ করার সামর্থ্য কেবল বিচার ও বিবেকেরই বা কেন, এঁদেরকে নাশ করার সামর্থ স্বয়ং তোমার বা তোমার ভৈরব বেশেরও নেই। তবে হ্যাঁ, বিচার ও বিবেক, অর্থাৎ আমাদের পুত্ররা অহংকারের তিন প্রবাহধারা, অর্থাৎ সত্ব অহংকারের প্রবাহধারা আবর্ত, রজের অহংকার উপপতি, এবং তমের অহংকার বলদ, সাহায্য করলে, তবেই তাঁরা এই কর্মে সক্ষম হবে, কারণ এই অহংকারপ্রবাহ ধারার রচনা তোমার থেকে হয়েছে; এঁরা তিনজন তোমারই প্রকাশ । তাই তাঁদেরকে দমন করার সামর্থ্য এক তোমারই আছে, আর কারুর নেই। ২৭৩

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।