Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত হয়ে ওঠে, এবং তা নিজের কল্পনার প্রকাশ জেনে, আর এই জেনে যে এই কল্পনা তাঙকে আমার থেকে বিভাজিত রেখে দিয়েছিল এতকাল, সে স্বয়ং তাঁর কল্পনার ও কাল্পনিক ব্রন্মাপ্ডের সম্যক বিনাশ করে, এবং আমার মধ্যে লীন হয়ে মোক্ষ সাধিত করে । অখণ্ড, আমি আর তুমি কখনোই আলাদা নয়। আমি তোমার মনিব, আর তুমি আমার শ্রমিক, বা এর বিপরীত, কোনটিই সত্য নয়। যাহা তুমি, তাহাই আমি । আমিও শূন্য, আর তুমিও শুন্যই। করেছ, তার জন্যই তুমি নিজেকে আমি বা অহং বা আত্ম বলো, আর আমাকে ব্রন্ম বলো, কারণ বেশে নিয়তি বা মহামায়া বলো, সৃক্স বেশে কালী বা সময়ের নিয়ন্তক বলো, আর স্থুল বেশে প্রকৃতি বলো। কিন্তু বাস্তবে আমিও সেই শূন্য অর্থাৎ ব্রন্মই, আর তুমিও তাই । তাই আমি তোমাকে কখনোই বাধ্য করতে পারিনা, বা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারিনা, কারণ তুমি আমি আলাদাই নয় । আর সেই কারণেই আমি তোমাকে তোমার এই ভৈরব রূপের সম্মুখে নিয়ে আসি, যেই রূপে তোমার তমগ্ুণ প্রকাশিত হলে, আর তুমি আত্ম থাকো না, আর অহং থাকো না, ব্রন্ষান্ডের লয় করে, আমতে লীন হয়ে যাও তখন, যাকে বলো মোক্ষ। অখণ্ড এই যুদ্ধে বিচার ও বিবেক কিছুতেই জয়লাভ করতে পারবেনা, যতক্ষণ না তোমার এই ভৈরবরূপ তাঁদের সাথে যুক্ত হচ্ছে। তাই যাও, তোমার পুত্রদের সাহায্য করো, আর এই যুদ্ধে তাঁদের জয় সুনিশ্চিত করো”। অখণ্ড একাগ্রমনে শুনছিলের সমস্ত কথা । মাতা থামতে তিনি প্রশ্ন করলেন পুনরায়, “কিন্ত মাতা, যদি বিচার ও বিবেক এই যুদ্ধে সফলই না হয়, তবে তাঁদেরকে এই যুদ্ধ করার জন্য জন্ম দেবার উদ্দেশ্য কি?” মাতা সব্বান্ধী হেসে বললেন, “কে বলেছে, তাঁরা অপারগ এই যুদ্ধে জয়লাভ করতে? অবশ্যই তাঁরা পারঙম এই যুদ্ধ জয় করতে, কিন্তু তাঁরা অহংকারের প্রবাহধারাকেই দমন করতে সক্ষম, ২৭২

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।