জন্মলীলা আর আজ ত্রিদেবী অবলুপ্ত হওয়াতে, তাঁদের আনন্দের কনো সীমাই রইল না। তবে আবেগরা এই সুযোগকে হাতছাড়া করতেও নারাজ । কিন্তু তাঁদের মধ্যের এঁক্য নেই বললেই চলে । তাই তাঁরা এই সুযোগকে কাজে লাগানোর চিন্তা করলেও, কিছু করে উঠতে পারে না। ত্রিদেবী অবলুপ্ত হওয়ায় আনন্দ কেবল আবেগদেরই হয়নি, আনন্দ হয়েছে চিন্তা ও ইচ্ছাদেরও। আর তাঁদের জ্যেষ্ঠা হলেন দেবী কল্পনা । দেবী কল্পনা সকলকে ডেকে বললেন, “দেখো ব্রিদেবী এখন অবলুপ্ত হয়েছেন। কি করার জন্য তাঁরা অবলুপ্ত হয়েছেন, আমরা কেউ জানিনা, তবে এটা নিশ্চিত যে, তাঁরা একটা বড় কিছু করতে চলেছেন । তবে তাঁর উদ্দেশ্যে যাই হোক, আমাদের কাছে এটি একটি বড় সুযোগ, আর এই সুযোগে প্রতিটি মানুষের মধ্যে আমাদেরকে ছড়িয়ে যেতে হবে । আমরা পৃথিবীর পঞ্চভুতের সাথে একাত্ম হয়ে আছি বলে, আমরা যেকোনো জীবের মধ্যেই থাকতে পারি, কারণ যখন জীব নিজেদের ভূত উপাদান রূপে পৃথিবীর দেবী ইচ্ছা বললেন, “কিন্তু কি লাভ দেবী, মানুষদের সাথে যুক্ত হওয়ায়? বিশেষ করে যখন দেবী কল্পনা হেসে বললেন, “মানুষ হলো ত্রিদেবীর রচিত সেই যোনি, যে সমস্ত বাঁধা অতিক্রম করতে সক্ষম । কল্পনা, ইচ্ছা, চিন্তা এমনকি সমস্ত আবেগদেরও অতিক্রম করার সামর্থ্য ধরে মানুষ । মানুষের রচিত আধ্যাত্মবাদ সম্বন্ধে তোমাদের ধারনা আছে! এই আধ্যাত্মবাদ আমাদের সকলের অস্তিত্ব বিনষ্ট করে দিতে সক্ষম, কেবল এই নয়, এমনকি ব্রিদেবের অস্তিত্বও বিনষ্ট করে দিতে সক্ষম। আর একবার একটি মনুষ্যও যদি এই কাজ করতে পারে, তাহলে সমস্ত দেব, সমস্ত দেবী, এমনকি আমাদেরকেও তাঁর দাস হয়ে থাকতে হবে ।... আর কেবল এই নয়, সেই একটি ব্যক্তি, নিজের মত অজন্ত্কে জন্ম দিতে সক্ষম, আর তা করলে, আমাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেতে পারে । ... তাই আমাদেরকে এই আধ্যাত্মিক ব্যক্তিদের থেকে সাবধান হতে হবে”। ২৬
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।