সমরলীলা হতে বাধ্য করলে, আর কল্পনার প্রভাবে সত্যকে বিস্মৃত করে তুলে, আমাকে আদিশক্তি হতে বাধ্য করলে । কিন্তু সেই সমস্তই বা কোথায় হলো? সেই সমস্তও যে কেবলই তোমার কল্পনার মধ্যেই হলো, বাস্তবে আমি সেই শূন্যই ছিলাম আর শুন্যই রইলাম। কিন্ত আমাকে সম্পূর্ণ ভাবে ভুলে গিয়ে, নিজের ইচ্ছা, চিন্তা ও কল্পনাকে মাধ্যম করে, নিজের অহংকে জন্ম দিলে, আর সেই আমিত্বকে এই বিশ্বাসে বিশ্বাসী করে তুললে যে আদিশক্তি, শ্রী ও বিদ্যাকে তুমিই সৃজন করেছ, যেখানে সত্য এই যে, তোমার সৃজন যে কেবলই কল্পনা, ইচ্ছা ও চিন্তার বিস্তার আর তাদের থেকে তোমার আমি'র অর্থাৎ তোমার অহংএর বিস্তার, আর আদিশক্তি, শ্রী বা বিদ্যা একাত্ম হয়েই সর্বদা ছিল। যখন তুমি নিজেকে ভিন্ন ধারণ করোনি, তখনও তাঁরা ছিলেন, কিন্তু শূন্যের মধ্যে স্থিত থাকার কারণে, কিবা আর শক্তি, কি বা আর শ্রী আর কিবা বিদ্যা। এঁদের অস্তিত্বই কেন থাকবে, এঁদের পরিচিতিই বা কেন থাকবে, যখন এঁদের পৃথকভাবে কনো প্রয়োজনই নেই! আর এই ইচ্ছা চিন্তা ও কল্পনার মাধ্যমেই তুমি নিজের পৃথক পরিচয়কে ধারণা করার সমানে প্রয়াস করে গেছ। এঁদের বলে, নিজেকে অখণ্ডও রাখো নি তুমি, বরং এঁদের সাথে যুক্ত হয়ে নিজেকেও ত্রিখণ্ডে অর্থাৎ ব্রিগ্তণে বিভাজিত করেছ নিজের কল্পনার মধ্যেই, আর তারপরে, গেছ, আর এঁদের কাছে নিজেকে বশ করে রেখে দিয়েছ। নিজের ব্রন্মাণ্ডে, তুমি নিজেই প্রভু, আর সেই প্রতুত্বের অনুক্ষণ জয়গান গায় ও তোমার অন্য সমস্ত কাল্পনিক সৃজনদের ছারা গাওয়ায়, তোমার ইচ্ছা, কল্পনা ও চিন্তা । আর তাই তুমি মানতে শুরু করলে যে, এই ছায়াদেবীদের ছাড়া তুমি প্রতুই নও । আর যতই তা মানতে শুরু করলে, ততই তোমারই আমাকে দেখা দৃষ্টিকোণে স্থিত আমি, অর্থাৎ ত্রিদেবী, যারা আলাদা নয়ই, কেবলই তোমার দৃষ্টিকোণেই আলাদা, তাঁরা তোমার কল্পনার ব্রন্ষাপ্ডের নাশ করতে শুরু করি। ২৬৭
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।