কৃতান্ত অখণ্ড ব্যকুল হয়ে বললেন, “হেঁয়ালি করবেন না মাতা আজ । আজ আমি সত্যসত্যই জিজ্ঞাসু। কনো কৌতুহলবশত নয়, আজ আমি সত্যই ব্যকুল আমার প্রশ্নের উত্তর পেতে । ... হ্যাঁ সঠিকই বলেছেন আপনি, দূর দূর পর্যন্ত কেবল আর কেবলই শূন্য দেখতে পাচ্ছি আমি । আমি নিজেকেও দেখতে পাচ্ছিনা, আর সর্বক্ষণ মনে হচ্ছে যেন, আমার এই পৃথক অস্তিত্ব, এই হলো শ্রেষ্ঠ মায়া। ... কিন্তু এই মায়ার গোড়াপত্তন কি করে হলো মাতা! ... আজ আপনার পুত্রের জিজ্ঞাসাকে আপনাকে শীন্ত করতেই হবে । ... কৃপা করুন মাতা?” মাতা সববন্বার দিব্যস্বর বললেন, “হ্যাঁ সঠিক বলেছ, এই হলো শ্রেষ্ঠ মায়া, বা এও বলতে পারো এই হলো একমাত্র মায়া। ... আর না, তুমি আমার থেকে কনোদিনই পৃথক ছিলেনা । না তোমার আমাভিন্ন কনো অস্তিত্ব কনোকালে ছিল, আর না কনো কালে তা সম্ভব। সত্য তো এই যে, আমাভিন্ন কারুরই কনো পৃথক অস্তিত্ব সম্ভবই নয় । না তোমার, না এই ব্রন্ষাপ্ডের, না ছায়াদেবীদের, না পঞ্চভুতের, আর না তোমার পুত্র, পুত্রবধূ, কারুর, আর না অহং বা তাঁর প্রবাহধারা ছায়াপুত্রদের ৷ ... আমার থেকে যে তোমরা ভিন্ন, তা কেবলই এক কল্পনা, আর এই কল্পনার অস্টা স্বয়ং তুমি। হ্যাঁ তুমিই এই কল্পনার রচয়িতা, আর তোমার কারণেই এই সমস্ত কল্পনা ব্রহ্মাণ্ডরূপে বিরাজমান । ... তুমিই তোমার এই শূন্যতাকে মানতে পারোনি, এই নির্বিশেষত্বকে স্বীকার করতে পারোনি, আর ইচ্ছা করেছিলে যে তোমার একটি নিজস্ব পরিচয় হোক, তোমার একটি নিজস্ব ভিন্ন অস্তিত্ব থাকুক । কিন্তু সেই ইচ্ছার যে বাস্তবায়ন হওয়া সম্ভবই নয়, কারণ এই শূন্যতা যা আমি স্বয়ং তার ছাড়া যে কনো কিছুর কনো অস্তিত্ব সম্ভবই নয় । আর তাই তুমি নিজেকে আমার থেকে, এই শূন্যতার থেকে ভিন্ন এমন চিন্তা করে, শুরু করলে নিজের পৃথক অস্তিত্বের কল্পনা। আর এই ভাবে, তুমি আমার থেকে কল্পনা, ইচ্ছা ও চিন্তাকে জন্ম দিলে নিজের মধ্যে, আর আমার উপরেই তাঁদের প্রয়োগ করে, আমার শূন্যতাকে অস্বীকার করে, চিন্তার প্রভাবে আমাকে সরস্বতী অর্থাৎ বিদ্যার দেবী করে স্থাপিত করলে, ইচ্ছার প্রভাবে আমাকে সম্পদার দেবী বা শ্রী ২৬৬
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।