সমরলীলা যে সম্পূর্ণ ভাবে নিরাকার । প্রত্যক্ষ করো অখণ্ড এই মহাসত্যকে, এ যে অব্যাক্ত, কারণ কি ব্যাখ্যা দেবে এই শূন্যের? ভালো করে নিরীক্ষণ করো অখণ্ড, অনন্ত এই শূন্যতা, যার কনো শুরুও নেই, আদিও নেই, আর অন্ত বা সীমান্তও নেই। না এর জন্ম আছে, আর না এর কনো মৃত্যু সম্ভব, কারণ এই শুন্যতাই যে সমস্ত কিছুর আদি, মধ্য ও অন্তিম পরিণতি । আর তার কারণ এই যে, এই শূন্যতা যে কখনো বিক্ষিপ্তই হয়নি । কি করে এই শুন্যতা বিক্ষিপ্ত হবে? আর কে আছে এই শূন্য ব্যতীত যে এঁকে বিক্ষিপ্ত করবে? কে আছে আর এই শুন্যতা ব্যতীত, যে এঁর সাথে শত্রুতা, মিত্রতা বা অন্য কনো সম্পর্কে স্থাপিত হবে? এক ও একমাত্র এই শূন্যই যে বিদ্যমান অখণ্ড, আর এই শূন্য যতটা আমি, ততটাই তুমি । আর কেবল ব্রন্ষসনাতনের দেহে থেকে তুমি এই শূন্য নও । সমস্ত ব্রন্মাণ্ডে, সমস্ত জীবের ্রহ্ষাণ্ডে, সমস্ত যোনির ব্রন্মাণ্ডে তুমি এই শূন্যই। আর এই শূন্যই তোমার প্রকৃত পরিচয়”। অখণ্ড আজ প্রকৃত অর্থে জিজ্ঞাসু। তিনি আজ তাঁর সন্তানের প্রাণ নিয়ে সংশয়ে স্থিত, আবার ছায়াদেবীদের দাবি যে তাঁদের কারণেই তীর প্রভুত্ব, তাও অস্বীকার করতে পারছেন না। তাই সেখানে পুনরায় দ্ন্ধে স্থিত। যেন একই দ্বন্ধে, তিনি দুই দুইবার স্থাপিত হয়ে, অতিদন্ধে নিজেকে বেষ্টিত করে নিয়েছেন । তাই তিনি প্রশ্ন করলেন, “কিন্তু আমার প্রকৃত পরিচয় যদি এই শূন্যতা হয়, তবে আমি এই অখণ্ড কে? কি করে এলাম আমি? কেন এলাম আমি? আর এলামই নিজের প্রকৃত পরিচয়ে প্রত্যাবর্তন করলাম না আমি? বলুন দেবী? কৃপা করে আমার জিজ্ঞাসাকে আজ শান্ত করুন!” অখণ্ড? কোথায় তোমার অবয়ব? দেখতে পাচ্ছ তাকে? ... আমি তো দেখতে পাচ্ছিনা! ... আমি তো দূর দূর পর্যন্ত কেবলই আমাকে দেখতে পাচ্ছি, কেবলই শূন্যকে দেখতে পাচ্ছি, অন্য কিছু দেখতে পাচ্ছিনা”। ২৬৫
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।