সমরলীলা হত্যা আগে কিছুতেই করা সম্ভব নয়, আর যদি তাই হয়, তবে কি করে এই ছায়াপুত্রদের নাশ সম্ভব হবে!” দেবী চেতনা উত্তরে বললেন, “ভাই ক্ষিতীশ, এইক্ষেত্রে, আমাদের করনিয় কিচ্ছু নেই। যিনি এখানে কিছু করতে পারেন, তিনি হলেন মাতা ও পিতা । আর পিতা সক্ষম থাকতে, মাতার গুহার লাগানো সম্পূর্ণভাবে অনৈতিক, কারণ তা পিতার সামর্ঘকেই তাচ্ছিল্য করা হয়। তাই আমাদের এক্ষণে পিতাকে আবাহন করা উচিত”। সতিশ বললেন, “কিন্তু দেবী, এই যুদ্ধ আমাদের । তাহলে পিতাকে আমরা আবাহন করবো কেন, আর আবাহন করলেই বা তিনি আসবেন কেন?” দেবী চেতনা বললেন, “এই যুদ্ধ আপনাদের ও ছায়াপুত্রদের । সেই যুদ্ধে যদি ছায়াদেবীরা ছায়াপুত্রদের জননী হবার কারণে প্রবেশ করতে পারে, তবে আপনাদের পিতামাতা কেন যুক্ত হতে পারবেন না! ... আবাহন করুন নাথ । আপনাদের পিতাকে যুদ্ধে আবাহন করুন । সময় হয়ে গেছে, তাঁদের এই যুদ্ধে ভুমিকাপালনের”। এই কথা শুনে, সকলে মিলে প্রভু অখন্ডের আবাহন করলে, তিনি সতিশ ক্ষিতীশের শিবিরে প্রকাশিত হলেন। আখও দ্ধ | অখণ্ড সেখানে উপস্থিত হলে, তিনি প্রশ্ন করলেন, “কি হয়েছে পুত্ররা। তোমরা আমার আবাহন কেন করলে এই যুদ্ধে! এই যুদ্ধ তো তোমাদের । এখানে আমার কি ভূমিকা?” পিতার থেকে এমন বাণী শ্রবণ করে, সতিশ ও ক্ষিতীশ বললেন, “পিতা, এই যুদ্ধ আমাদের সাথে ছায়াপুত্রদের । ছায়াদেবীদেরও তো এই যুদ্ধে কনো ভূমিকা ছিল না। তাই তাঁরা যখন এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তখন আমাদের পক্ষে ছায়াপুত্রদের সংহার অসম্ভব হয়ে যাচ্ছে। আর ২৬১
— صفحة ٢٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.